ঢাকা   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিউইয়র্কে এনবিএ ফাইনাল দেখতে গিয়ে দুয়োধ্বনির মুখে ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০১:৫৫ পিএম

নিউইয়র্কে এনবিএ ফাইনাল দেখতে গিয়ে দুয়োধ্বনির মুখে ট্রাম্প

নিউইয়র্কে এনবিএ ফাইনাল দেখতে গিয়ে দর্শকদের দুয়োধ্বনির মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিহাসে প্রথমবারের মতো কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট এনবিএ ফাইনালের ম্যাচে উপস্থিত হলেও, তার উপস্থিতি ঘিরে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া।

সোমবার (৮ জুন) নিউইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেন-এ অনুষ্ঠিত ফাইনালের তৃতীয় ম্যাচ দেখতে যান ট্রাম্প। ম্যাচে মুখোমুখি হয় নিউ ইয়র্ক নিক্স ও সান আন্তোনিও স্পার্স। জাতীয় সংগীত পরিবেশনের সময় স্টেডিয়ামের বড় পর্দায় ট্রাম্পকে দেখানো হলে গ্যালারির একাংশ থেকে দুয়োধ্বনি শোনা যায়।

ট্রাম্পের আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় ম্যাচ শুরুর আগেই ভোগান্তিতে পড়েন দর্শকরা। ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে দুই ব্লকেরও বেশি এলাকা জুড়ে দীর্ঘ লাইন তৈরি হয়। নিরাপত্তা তল্লাশির কারণে অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।

ম্যাচ দেখতে ট্রাম্পের সঙ্গে ছিলেন তার নাতনি কাই ট্রাম্প, নিকসের মালিক জেমস ডোলান এবং প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। উপস্থিত ছিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিও। এছাড়া হলিউড ও ক্রীড়াজগতের অনেক তারকাও খেলা উপভোগ করতে স্টেডিয়ামে হাজির হন।

ট্রাম্পের উপস্থিতির কারণে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়। মোতায়েন করা হয় হাজারো পুলিশ ও শত শত সিক্রেট সার্ভিস সদস্য। এতে ক্ষোভ প্রকাশ করেন অনেক দর্শক ও স্থানীয় বাসিন্দা। কেউ কেউ অভিযোগ করেন, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা এনবিএ ফাইনালের উৎসবমুখর পরিবেশকে ম্লান করে দিয়েছে।

তবে সবাই যে বিরক্ত ছিলেন, তা নয়। কিছু দর্শক ট্রাম্পের উপস্থিতিকে ইতিবাচকভাবেও দেখেছেন। তাদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির এনবিএ ফাইনালে উপস্থিতি আয়োজনটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে বহু বছর পর এনবিএ ফাইনালে ওঠায় নিউইয়র্ক নিকসকে ঘিরে শহরজুড়ে ছিল উৎসবের আমেজ। দলের রঙে আলোকসজ্জা করা হয় বিভিন্ন ভবন। স্টেডিয়ামের বাইরে ও শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজনেও ভিড় করেন হাজারো সমর্থক। তবে ট্রাম্পের সফরের কারণে কিছু আয়োজন বাতিল বা সীমিত করতে হয়।

উল্লেখ্য, ট্রাম্প যে ম্যাচটি দেখতে গিয়েছিলেন, সেই এনবিএ ফাইনালের তৃতীয় ম্যাচে, সান আন্তোনিও স্পার্স ১১৫-১১১ পয়েন্টে হারিয়েছে নিউ ইয়র্ক নিক্সকে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন