ঢাকা   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:২৩ পিএম

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কানপুর দেহাতের আকবরপুর এলাকায় স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক। রোববার(৭ জুন) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, শ্বশুরবাড়ি যাতায়াত করতে করতেই শাশুড়ির প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করেছিলেন ওই যুবক। শাশুড়িরও এই সম্পর্কে কোনো আপত্তি ছিল না। পরে নিন্দা, পরিবারের মতামত, সমাজ–সমালোচনা কোনো কিছুর পরোয়া না করে আদালতে গিয়ে বিয়ে করেন তারা।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ওই যুবক ও তার প্রাক্তন শাশুড়ি মালাবদল করে হাতে আইনি কাগজ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আদালতে। এ সময় তারা তাদের বিয়ের কাগজপত্র হাতে নেটিজেনদের কাছে তাদের সম্পর্ক মেনে নেওয়ার জন্য আবেদন করেন।

জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি ‘দ্য তত্ত্ব’ নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর কয়েক ঘণ্টার মধ্যেই কয়েক লাখো বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে প্রচুর মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। 

এদিকে এ ঘটনাকে ঘিরে আলোচনা বাড়লেও, এখনও কোনো পুলিশি অভিযোগ করা হয়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন