ঢাকা   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা থেকে ব্রাজিলে যোগদান

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:১৮ পিএম

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা থেকে ব্রাজিলে যোগদান

বিশ্বকাপ ফুটবল এলেই ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে খুনসুটি, তর্ক-বিতর্ক, এমনকি কখনো কখনো উত্তেজনাও দেখা যায়। তবে শেরপুরে ঘটেছে ভিন্নধর্মী এক ঘটনা। দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক দেবপ্রিয় দাস (শিবু) এবার প্রকাশ্যেই দল বদলের ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণাতেই থেমে থাকেননি। ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হিসেবে যোগ দিয়েছেন তিনি।

সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকা এ আয়োজন করা হয়। এ সময় ব্রাজিলের ২০ থেকে ২৫ জন সমর্থক উপস্থিত ছিলেন।

ব্রাজিল সমর্থক মো. আলিম বলেন, দেবপ্রিয় দাস শিবু দীর্ঘদিন শুধু লিওনেল মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করতেন। তবে এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে বলে তিনি মনে করছেন। পাশাপাশি বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত খেলোয়াড় না থাকায় দলটির প্রতি তার আগের মতো আস্থা নেই। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল ও নেইমারকে তার ভালো লাগে। এ কারণেই তিনি ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন।

দল পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে শিবু বলেন, ‘আমি দীর্ঘদিন শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেছি। এখন মনে হচ্ছে, এটাই তার শেষ বিশ্বকাপ হতে পারে। বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকা খেলোয়াড়ও নেই। তাই দলটির ওপর আগের মতো ভরসা পাচ্ছি না। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সবসময়ই আমার ভালো লাগে। নেইমারও আমার পছন্দের খেলোয়াড়দের একজন। এসব কারণেই ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।’

মেহের খান নামের একজন বলেন, প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা ১০ লিটার দুধ দিয়ে গোসল করে শিবুকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হিসেবে বরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ব্রাজিল সমর্থকেরা তাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান।

স্থানীয়দের ভাষ্য, বিশ্বকাপকে সামনে রেখে এমন ব্যতিক্রমী দলবদলের ঘটনা এলাকায় কৌতূহলের সৃষ্টি করেছে। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন