ঢাকা   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার পাকিস্তানের গণমাধ্যমে বাংলাদেশের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৪:০০ পিএম

এবার পাকিস্তানের গণমাধ্যমে বাংলাদেশের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’

নারায়ণগঞ্জে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দুটি বিরল আলবিনো মহিষ ব্যাপক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এগুলো নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বাংলাদেশ ছাড়াও এই বিষয়ে বিশ্বের অন্যান্য দেশের মানুষেরও ব্যাপক আগ্রহ জন্মেছে। পাকিস্তানের গণমাধ্যমও এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে।

একটি মহিষের নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’, কারণ এর সোনালি রঙের লোম ও গোলাপি ত্বক দেখে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল আছে বলে অনেকে মনে করছেন। মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি।

এর মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, প্রায় ১০ মাস আগে এটি একটি গরুর হাট থেকে কেনা হয়। পরে তার ছোট ভাই মজার ছলে এ নামটি রাখে। তিনি আরও বলেন, প্রতিদিন বহু মানুষ তার খামারে এসে মহিষটিকে এক নজর দেখতে ও ছবি তুলতে ভিড় করেন।

অন্য একটি মহিষও ব্যাপক আগ্রহের কেন্দ্রে আছে, কারণ এর লোম ও চোখের গঠন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মিল আছে বলে অনেকে মন্তব্য করছেন। প্রায় ৭৫০ কেজির বেশি ওজনের এই মহিষটি আক্রমণাত্মক আচরণের জন্যও পরিচিত।

উভয় মহিষই আসন্ন কুরবানির ঈদকে ঘিরে বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কৌতূহলের বড় আকর্ষণ হয়ে উঠেছে।

সূত্রঃ সামা

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন