ঢাকা   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আবারও ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ডোনাল্ড ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:৫১ এএম

আবারও ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ডোনাল্ড ট্রাম্প

আবারও ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল যদি আবারও ইরানের ওপর হামলা চালায়, তাহলে দেশটি যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে বলে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন।

মঙ্গলবার (০৯ জুন) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প বলেন, ‘আমি বলেছি, তোমাকে সতর্ক থাকতে হবে। নইলে খুব শিগগিরই তুমি একা হয়ে যাবে।’

রোববার ইসরায়েল লেবাননে হামলা চালানোর পর পরিস্থিতির উত্তেজনা বৃদ্ধি পায়। এর জবাবে ইরান উত্তর ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এরপর রাতে নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে ট্রাম্প তাকে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানান।

ট্রাম্প বলেন, ‘ইরান আমাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে যে তারা আর কোনো হামলা চালাবে না এবং তারা আমাদের কাছে অনুরোধ করেছে যেন আমরা ইসরায়েলকে আর কোনো হামলা না চালানোর কথা জানাই।’

একজন মার্কিন কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট তাকে যা বলেছেন, সেটিকে কোনোভাবেই সমর্থন হিসেবে ব্যাখ্যা করার সুযোগ ছিল না। তাকে স্পষ্টভাবে জানানো হয়েছিল যে প্রেসিডেন্ট এ ধরনের পদক্ষেপের পক্ষে নন। কিন্তু তিনি নিজের মতোই কাজ করেন।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘ইসরায়েলের রাজনীতিতে টিকে থাকতে নেতানিয়াহুর জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া প্রয়োজন, আর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে টিকে থাকতে ট্রাম্পের জন্য যুদ্ধের অবসান প্রয়োজন।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন