সংবাদকর্মী খুঁজছে রেডিও বার্তা
সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ টিমের সদস্য হোন। দেশজুড়ে আমরা খুঁজছি উদ্যমী ও সাহসী সংবাদকর্মী।
কাজের বিবরণ
রেডিও বার্তা (https://radiobarta.news) সম্প্রতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। আমরা এমন সংবাদকর্মী খুঁজছি যারা সাহসী, অনুসন্ধিৎসু এবং সত্য প্রকাশে আপোষহীন। আপনি যদি লেখালেখি এবং সাংবাদিকতায় ক্যারিয়ার গড়তে চান, তবে এই সুযোগটি আপনার জন্য।
যোগ্যতা ও দক্ষতা
- শুদ্ধ বাংলা লেখা ও বলার দক্ষতা।
- স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী।
- সংবাদ সংগ্রহ ও লিখনে প্রবল আগ্রহী।
- অনলাইন পোর্টালে কাজের অভিজ্ঞতা (অগ্রাধিকার)।
সুযোগ ও সুবিধাদি
- নিজ জেলা/উপজেলা থেকে কাজের সুযোগ।
- পার্টটাইম / ফ্রিল্যান্স ভিত্তিক কাজ।
- অফিশিয়াল আইডি কার্ড (শর্তসাপেক্ষে)।
- কাজের মান অনুযায়ী সম্মানী।
