ঢাকা   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসলামকে আমরা ইসলামের মতোই এগিয়ে নেবো: প্রধানমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:৫১ এএম

ইসলামকে আমরা ইসলামের মতোই এগিয়ে নেবো: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ বসবাস করবে। কিন্তু ইসলামকে আমরা ইসলামের মতোই এগিয়ে নেবো।

রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যে কাজ করলে মানুষ ভালো থাকবে, আমাদের সেই কাজ করতে হবে। দেশের মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই।

তিনি বলেন, বিগত সময়ে পরিকল্পনাহীন আর ব্যক্তিগত স্বার্থে জ্বালানি খাতকে ব্যবহার করা হয়েছে। যারা বিগত সময়ে দেশকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছে, গত কয়েকদিন ধরে তারাই নানা বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এসময় ইমানের সঙ্গে দেশ পরিচালনার জন্য হেফাজতের আমিরের দোয়া চান প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন