ঢাকা   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ড. ইউনূসের বিচারের দাবিতে ৬১ আইনজীবীর মানববন্ধন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:৩৪ পিএম

ড. ইউনূসের বিচারের দাবিতে ৬১ আইনজীবীর মানববন্ধন

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচার চেয়ে মানববন্ধন করেছেন ঢাকার আইনজীবীরা। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুপুর ১২টার দিকে তাঁরা মানববন্ধন করেন।

অন্তর্বর্তী সরকারের আমলে কারাগারে থাকা ৬১ জন আইনজীবী তাঁদের কারামুক্তি দিবস উপলক্ষে বিচার চেয়ে এই মানববন্ধন করেন। বিভিন্ন স্লোগান-সংবলিত ব্যানার নিয়ে মানববন্ধন করা হয়। এ সময় আইনজীবীরা ‘ইউনূসের বিচার চাই’ বলে স্লোগান দেন।

প্রসঙ্গত, ড. ইউনূসের শাসনামলে একটি হত্যার চেষ্টা মামলায় একসঙ্গে আওয়ামীপন্থী ৬১ জন আইনজীবী আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তাঁদের কারাগারে পাঠানো হয়েছিল।

মানববন্ধনে কারামুক্ত আইনজীবী মাহফুজুর রহমান লিখন বক্তব্য দেন। বক্তব্যে তিনি আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, বিভিন্ন আদালতে মামলা পরিচালনা করতে না দেওয়ার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান। তিনি বিগত অন্তর্বর্তী সরকারের সময় কারাগারে থাকা আইনজীবীদের মামলা প্রত্যাহারেরও দাবি জানান।

মানববন্ধনে কারামুক্ত আইনজীবীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওবায়দুল ইসলাম, লিটন মিয়া, তৌহিদ, শামীম আল সোহাগ সাইফুল প্রমুখ।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন