ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টস হেরে ব্যাটিংয়ে ভারত

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম

টস হেরে ব্যাটিংয়ে ভারত

এশিয়া কাপের সুপার ফোর পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

ফাইনালের দুই দল আগেই নিশ্চিত হওয়ায় ম্যাচটি মূলত ‘ডেড রাবার’ যার ফলাফল আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে কোনো প্রভাব ফেলবে না।

ভারত একাদশ: সুরিয়াকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আরশদীপ সিং ও বরুণ চক্রবর্তী।

শ্রীলঙ্কা একাদশ: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), কুসল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, জেনিথ লিয়ানাগে, দুশমন্থা চামেরা, মহেশ থেকশানা ও নুয়ান থুশারা।

উল্লেখ্য, দু’দলের সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে ভারত। মুখোমুখি শেষ ৫ লড়াইয়ের চারটিতেই জিতেছে মেন ইন ব্লু’রা। তবে দুবাইয়ে ২০২২ এশিয়া কাপ আসরে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিলো শ্রীলঙ্কা। সেই আত্মবিশ্বাসে জয় দিয়ে আসর শেষ করতে চাইবে লঙ্কানরা। ভারতও চাইবে অপরাজিত থেকে ফাইনাল খেলতে।

/এমএইচআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন