ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মাঠে জিতেই হংকংকে জবাব দিতে বললেন বাফুফে সভাপতি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:০২ পিএম

মাঠে জিতেই হংকংকে জবাব দিতে বললেন বাফুফে সভাপতি

এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক হংকং চায়নার বিপক্ষে আজ সন্ধ্যা ৬টায় মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচের আগে জামাল- হামজারা সেখানে অনুশীলন মাঠ ছাড়াও নানান বিড়ম্বনায় পড়েছেন। এ নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বললেন, ‘খেলায় জিতেই আজ এর জবাব দিতে হবে।’

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ৪৮ ঘণ্টা আগে সফরকারী দলকে মাঠ ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। বাংলাদেশ দল এক দিন আগেও ভালো মাঠ পায়নি বলে জানা গেছে।

যদিও হংকং দলও ঢাকায় এসে এমন সুযোগ-সুবিধা নিয়ে অনুযোগ করেছিল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) কমলাপুর ও বাফুফে ভবনের টার্ফ উদ্বোধনের পর বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এক প্রশ্নের উত্তরে বলেন, ‘স্বাগতিক দেশ যে আচরণ করছে সেটা নিয়ে মন্তব্য করবো না। কারণ এএফসি স্ট্যান্ডার্ডে তারাও আমার কলিগ। তবে স্বাগতিক দেশ আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে যে অবস্থান বা আচরণ করেছে সেটার জবাব দিতে হবে আজকের খেলা জিতে, অন্য কোনও অভিযোগ না করে।’

সহকর্মীদের দুই পাশে রেখে বাফুফে ভবনে তাবিথ আউয়াল আরও বলেন, ‘হংকংয়ে এ রকম পরিস্থিতিতে পড়তে পারি, এটা কিন্তু আমাদের ম্যানেজার দেশ ছাড়ার সময় বলেছিলেন। ভারতের শিলংয়েও আমরা সহযোগিতা পাইনি। এটার জবাব একটাই মাঠে জয়। আশা করি আমরা আজ জিতবো। খেলোয়াড়রা মানসিকভাবে শক্ত রয়েছে। আমরা জিতে দেখিয়ে দিতে চাই, এসব অপকৌশল করে লাভ হবে না।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন