ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আশা জাগিয়েও হংকংয়ে ড্র করলো বাংলাদেশ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৪১ পিএম

আশা জাগিয়েও হংকংয়ে ড্র করলো বাংলাদেশ

দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছে জামাল ভুঁইয়ারা। গোল করেছে, গোলের সুযোগ তৈরি করেছে। একসময় হংকং পরিণত হয়েছে ১০ জনের দলে। কিন্তু ম্যাচটা জেতার জন্য আরেকটি গোলের দরকার ছিল। একের পর এক সুযোগ নষ্ট করে সেটার আর দেখা পায়নি টাইগাররা। হংকংয়ের বিপক্ষে ১-১ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। এতে এশিয়ান কাপে খেলার আশা একপ্রকার শেষই বলা যায়।

কাই তাক স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি লেগে খেলতে নামে হংকং ও বাংলাদেশ। ২২ মিনিটের মাথায় ফ্রিকিক পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ৩৬ মিনিটে হংকং ফরোয়ার্ডকে ফাউল করে বসেন তারিক কাজী। পেনাল্টির বাঁশি বাজানোর পাশাপাশি হলুদ কার্ডও দেখান এই বাংলাদেশি ডিফেন্ডারকে। স্পটকিক থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ম্যাথিউ ওর। প্রথমার্ধের শেষ দিকে হামজার বাড়ানো একটি বল সমতায় ফেরার সুযোগ করে দিয়েছিল বাংলাদেশের জন্য। তবে ফিনিশিংয়ের অভাবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা ছিল বাংলাদেশের। ম্যাচের ৭৬ মিনিটে অলিভার গেরবিগ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় হংকং। তবে ৮৩ মিনিটে রাকিবের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। কিন্তু আর কোনো গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

/এএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন