হংকংয়ের সঙ্গে ড্রয়ে এশিয়ান কাপ বাছাইয়ে কপাল পুড়েছে বাংলাদেশের। আরেক ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ভারত। আর তাতেই শেষ হয়ে গেছে এই দুই দলের এশিয়া কাপের স্বপ্ন।
হংকংয়ের বিপক্ষে জয় হাতছাড়া হওয়ার পর বাংলাদেশ অবশ্য তাকিয়ে ছিলো ভারত-সিঙ্গাপুর ম্যাচের দিকে। যেখানে ভারত জয় পেলে টিকে থাকতো বাংলাদেশের স্বপ্ন। কিন্তু ভারতের পরাজয় আসর থেকে বিদায় নিশ্চিত করেছে হামজা-সমিতদের।
চার ম্যাচ শেষে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ২। অন্যদিকে হংকং ও সিঙ্গাপুরের সমান ৮ পয়েন্ট।
তাই সি-গ্রুপ থেকে মূলপর্বে যাচ্ছে হংকং অথবা সিঙ্গাপুর। তবে ভারতের সমান ২ পয়েন্ট হলেও টেবিলের তিনে অবস্থান বাংলাদেশের। বিপরীতে একেবারে তলানিতে অবস্থান ভারতের।
আগামী মাসের ১৮ তারিখ ভারতের বিপক্ষে ঘরের মাঠে লড়বে বাংলাদেশ।
/এমএইচ






