ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঐতিহাসিক লালবাগে ট্রফি হাতে হাস্যোজ্জ্বল মিরাজ-হোপ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১২:৩২ পিএম

ঐতিহাসিক লালবাগে ট্রফি হাতে হাস্যোজ্জ্বল মিরাজ-হোপ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শনিবার (১৮ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে। তার আগে শুক্রবার সকালে ট্রফি উন্মোচন হয়ে গেল। ঐতিহাসিক লালবাগ কেল্লায় স্থাপনার ভেতরে দাঁড়িয়ে গেলেন দুই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও শাই হোপ। 

বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের বড় একটি অংশ লালবাগ কেল্লা। এর ভেতরে অবস্থিত পরীবিবির মাজারের সামনে হয়ে গেল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ট্রফি উন্মোচন। ফটোসেশন শেষে পরে জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে চলে যান মিরাজ। উইন্ডিজ অধিনায়ক হোপ ফেরেন টিম হোটেলে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই ম্যাচ দিয়ে দুই বছরের বেশি সময় পর মিরপুরে ফিরছে ওয়ানডে ক্রিকেট। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর আর এই মাঠে হয়নি ৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচের লড়াই।

এবার এই সিরিজে বাংলাদেশের প্রতিশোধের মিশনও।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ফিরতি সিরিজে এবার প্রতিশোধের সুযোগ মিরাজদের। 

আবার সব মিলিয়ে দুই দলের ১২টি দ্বিপাক্ষিক সিরিজে অবস্থান সমানে সমান। দুই দেশই সমান ৬টি করে সিরিজ জিতেছে। এবার কাল থেকে শুরু হওয়া সিরিজটি দুই দলের জন্যই এগিয়ে যাওয়ার মিশন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন