ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মিরপুরের উইকেট নিয়ে কে কী বললেন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ পিএম

মিরপুরের উইকেট নিয়ে কে কী বললেন

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১৭ অক্টোবর) প্রথম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। তার আগে বরাবরের মতো আলোচনা উইকেট নিয়ে। এবার কালো উইকেটে খেলা নিয়ে দুই দলের কোচ নিজেদের মতো করে মন্তব্য করেছেন।

বাংলাদেশ কোচ ফিল সিমন্স মনে করছেন বরাবরের মতো এই সিরিজেও স্পিন সহায়ক হবে উইকেট।

সংবাদ সম্মেলনে সিমন্সের উইকেট নিয়ে বলেছেন, আমার চেয়ে আপনারাই মিরপুর ভালো চেনেন, তাই না? (হাসি)। মিরপুরের ব্যাপারে আমার চেয়ে বেশি জানেন আপনারা। তো আমাকে জিজ্ঞেস করছেন কারণ আমি উইকেট দেখেছি। দেখে মনে হয়েছে, মিরপুরের সচরাচর উইকেটের মতোই। তো এতে টার্ন থাকবে, যা ভালো।

সিমন্সের ঘণ্টা দেড়েক পর সংবাদ সম্মেলনে আসেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন সামি ও অধিনায়ক শাই হোপ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্রধান কোচ সামি বিস্ময় নিয়ে বলেছেন, আমি উইকেট দেখেছি। নিশ্চিত নই, আমরা এরকম কিছু তৈরি করতে পারবো কি না। এরকম উইকেট আমরা আগে কখনও দেখিনি। তবে সবাই জানি, উপমহাদেশের কন্ডিশন ব্যাটসম্যানদের জন্য কতটা চ্যালেঞ্জিং। আমি মনে করি, যারা ভারতে খেলছে বা সেখান থেকে এসেছে, তাদের জন্য এটা একটা সুবিধা, কারণ ওরা এমন বা কাছাকাছি কন্ডিশনে অভ্যস্ত।

সংবাদ সম্মেলনে সামির পাশেই বসা ছিলেন অধিনায়ক শাই হোপ। তিনি বলেছেন, আমি উইকেট দেখিনি। অনুশীলন শুরুর পর দেখতে পারি। তবে প্রধান কোচের সঙ্গে যা কথা হয়েছে, আমরা যেমন উইকেটের সঙ্গে পরিচিত, এর চেয়ে ভিন্ন হবে। তবে দেশের বাইরে খেললে এমনই হয়। দ্রুত মানিয়ে নিতে হবে। এটিই গুরুত্বপূর্ণ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন