ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তিন ক্রিকেটার নিহত হওয়ায় পাকিস্তানে খেলবে না আফগানিস্তান 

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১১:৩১ এএম

তিন ক্রিকেটার নিহত হওয়ায় পাকিস্তানে খেলবে না আফগানিস্তান 

আগামী মাসে পাকিস্তানে আফগানিস্তান, শ্রীলঙ্কাকে নিয়ে হওয়ার কথা ছিল ত্রিদেশীয় সিরিজ। কিন্তু আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উরগুন জেলার সীমান্তে সংঘাতের জেরে স্থানীয় তিন ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আফগান ক্রিকেট বোর্ড।

টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছিল মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রাওয়ালপিন্ডি ও লাহোরে ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই সিরিজ চূড়ান্ত হয়েছিল এমন-ই এক সময়ে, যখন নাকি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ক্রমেই অবনতি হচ্ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, উরগুন জেলার হামলায় বহু প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ছিলেন তিন স্থানীয় ক্রিকেটার, যারা পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় এক প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন।

বিবৃতিতে এসিবি জানায়, ‘এই ঘটনা আফগানিস্তানের ক্রীড়াঙ্গন, ক্রীড়াবিদ ও ক্রিকেট পরিবারের বড় ক্ষতি। এই মর্মান্তিক ঘটনায় আক্রান্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

চলতি বছর পাকিস্তান ও আফগানিস্তানের অংশগ্রহণে এটি হতো দ্বিতীয় ত্রিদেশীয় সিরিজ। এর আগে আগস্টে এশিয়া কাপের আগে দু’দল মুখোমুখি হয়েছিল। তবে পাকিস্তানের মাটিতে এটি হতে যাচ্ছিল আফগানিস্তানের প্রথম অংশগ্রহণ। এর আগে আফগানিস্তান পাকিস্তানে অনুষ্ঠিত ২০২৩ সালের এশিয়া কাপ ও চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছিল। যদিও স্বাগতিকদের বিপক্ষে খেলেনি। 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন