ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেষ দিকে আরাউহোর গোলে নাটকীয় জয় বার্সার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১২:১৩ এএম

শেষ দিকে আরাউহোর গোলে নাটকীয় জয় বার্সার

শেষ দিকে রোনাল্ড আরাউহোর ইনজুরি টাইমের গোলে নাটকীয় জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার রাতে কাতালান ডার্বিতে জিরোনাকে ২-১ গোলে হারিয়ে হান্সি ফ্লিকের দল লা লিগার শীর্ষে ফিরেছে।

আন্তর্জাতিক বিরতির আগে টানা দুই ম্যাচে হেরে চাপে ছিল বার্সা। এবারও ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত সমতায় আটকে ছিল তারা, কিন্তু বদলি হিসেবে নামা আরাউহোর শেষ মুহূর্তের গোল জয়ে ফিরিয়ে আনে কাতালান জায়ান্টদের।

খেলার শুরুতেই ১৩ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন পেদ্রি। ফ্রেঙ্কি ডি ইয়ং, জুলস কুন্দে ও লামিনে ইয়ামালের সমন্বয়ে তৈরি নিখুঁত এক পাসিং মুভমেন্টে বল পান পেদ্রি। তার পর ডান দিক থেকে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় বল পাঠান জালে।

দ্রুতই অবশ্য সমতায় ফিরে জিরোনা। কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে বল বক্সে ফিরে এলে বেলজিয়ান অ্যাক্সেল উইটসেল ২০ মিনিটে স্কোর ১-১ করেন।

এরপর দু’দলই একের পর এক সুযোগ তৈরি করে। প্রথমার্ধে চাপ সামলাতে থাকা বার্সা পাল্টা আক্রমণে বিপজ্জনক হয় ওঠে। মার্কাস র‍্যাশফোর্ডের ফ্রি-কিক ক্রসবার কাঁপিয়ে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা তরুণ আন্তোনিও ফের্নান্দেজের জায়গায় নামেন ফেরমিন লোপেজ। তিনিও পোস্টে আঘাত করেন বল।

শেষ দিকে র‍্যাশফোর্ড পেনাল্টি দাবি করলেও রেফারি তাতে সাড়া দেননি। এতে ক্ষুব্ধ হয়ে কোচ হান্সি ফ্লিক তর্কে জড়িয়ে ৯০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। কিন্তু তার অনুপস্থিতিতেই আসে ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে ডি ইয়ংয়ের কাট-ব্যাক থেকে আরাউহো নিখুঁতভাবে বল পাঠান জালে। 

৯ ম্যাচে বার্সার সংগ্রহ ২২ পয়েন্ট। ৮ ম্যাচে রিয়ালের সংগ্রহ ২১। 

অপর দিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। দুটি গোলই করেছেন আর্লিং হাল্যান্ড। ম্যাচের ৫৮ মিনিটে ডেডলক ভাঙে সিটি। ৬৩ মিনিটে বাম পায়ের শটে স্কোর করেন ২-০। 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন