ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অবসর নিয়ে এবার বিস্ফোরক তথ্য জানালেন সাকিব!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০১:০৫ পিএম

অবসর নিয়ে এবার বিস্ফোরক তথ্য জানালেন সাকিব!

অবসর নিয়ে এবার বিস্ফোরক তথ্য জানালেন সাকিব!

স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতে সফরে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। জানিয়েছিলেন, ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেই। আর মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন। যদিও সাকিবের সেই ইচ্ছা পূরণ হয়নি। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার এবার জানালেন, কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তিনি।

সাকিব আল হাসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এখনো বাংলাদেশের হয়ে কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি।’

সাকিব জানিয়েছেন, তিনি চান দেশের মাটিতে বিশেষ করে মিরপুরে নিজের ক্রিকেটজীবনের শেষ ম্যাচটি খেলতে। তার ভাষায়, ‘হ্যাঁ, শতভাগ। এটা আমার চেয়ে বেশি আমার ভক্তদের জন্য। যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটিই হবে আমার আর আমার সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত।’

ক্যারিয়ারের শেষদিকে সমর্থকদের মধ্যে একটা কথা বেশ প্রচলিত হয়। তা হলো, সাকিব আল হাসানের প্রতিটি কাজের কেন্দ্রবিন্দুতে নাকি থাকে টাকার হিসাব। এমনকি তার নাম পড়ে যায় ‘শোরুম আল হাসান’। তবে সত্য হলো, সাকিবই ছিলেন বাংলাদেশের প্রথম প্রকৃত বাণিজ্যিক সুপারস্টার। মাঠে দাপট দেখানোর পাশাপাশি মাঠের বাইরেও নিজের সাফল্যকে যেভাবে অর্থে রূপ দিয়েছেন, তা তার আগে আর কেউ পারেননি।

সাকিব বলেন, ‘আমার মনে হয়, এসব আসলে কিছু সাংবাদিক ও অনলাইন সংবাদমাধ্যম বানিয়ে তুলেছে। ফলে মানুষ এমনটা ভাবতে শুরু করেছে। কারণ, বাংলাদেশে আমি যেভাবে কাজ করেছি, সেটা আগে কেউ করেনি। তাদের কাছে বিষয়টা ছিল নতুন, আর সেটা হজম করাও তাদের জন্য কঠিন ছিল। এখন যদি অন্য কেউ একইভাবে (ব্র্যান্ড প্রচার) করে, তাতে মানুষের তেমন প্রতিক্রিয়া হয় না। কিন্তু আমি যেহেতু প্রথম ছিলাম, সেটাই ছিল একদিকে ভালো আবার অন্যদিকে খারাপও।’

তিনি আরও বলেন, ‘তবে এটাও সত্য, মানুষ তাদের মতো করে ভাবতে পারে। আমি তাতে বিচলিত নই। মানুষ আমার সম্পর্কে কী ভাবছে, সেটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামায় না। আমি শুধু আমার কাছের মানুষরা কী ভাবছে, সেটাতেই আগ্রহী। আর আমার মনে হয়, ওদের কেউই এভাবে ভাবে না।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন