ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রোহিত-কোহলির দাপটে হোয়াইটওয়াশ এড়িয়েছে ভারত 

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পিএম

রোহিত-কোহলির দাপটে হোয়াইটওয়াশ এড়িয়েছে ভারত 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এক স্মরণীয় ম্যাচ খেলে ভারতকে হোয়াইটওয়াশ থেকে বাঁচিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত পেয়েছেন তার ৫০তম আন্তর্জাতিক সেঞ্চুরি। আর কোহলি কুমার সাঙ্গাকারাকে ছুঁয়ে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন। প্রায় পাঁচ বছর পর (জানুয়ারি ২০২০-এর পর প্রথমবার) জুটি বেঁধে শতরানের পার্টনারশিপ গড়েছেন দুজন। তাতে ভারত শেষ ম্যাচ জিতেছে ৯ উইকেটে। অস্ট্রেলিয়া সিরিজ নিশ্চিত করেছে ২-১ ব্যবধানে। 

এর আগে হর্ষিত রানার চার উইকেট শিকারে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় আড়াইশর আগে। স্বাগতিকদের পক্ষে ম্যাথিউ রেনশ করেন তার প্রথম ওয়ানডে হাফসেঞ্চুরি। অন্য ব্যাটাররা সেভাবে ভূমিকা রাখতে পারেননি। ধস নামায় শেষ পর্যন্ত ৪৬.৪ তম ওভারে ২৩৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ওয়াশিংটন সুন্দর নিয়েছেন দুটি। 

জবাবে রোহিত শর্মা ও শুবমান গিল শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন। পাওয়ারপ্লেতে ভারতের রান ওঠে ৬৮। ১১তম ওভারের প্রথম বলে হ্যাজলউডের বলে ক্যাচ দিয়ে ফেরেন গিল। এরপর শুরু হয় রোহিত–কোহলির দাপট।

কোহলি শুরুতে কিছুটা সংগ্রাম করলেও ধীরে ধীরে ছন্দে ফেরেন। রোহিত ২১তম ওভারে তার ৬০তম ওয়ানডে ফিফটি পূর্ণ করেন। কোহলিও তার ৭৫তম ওয়ানডে ফিফটি পূরণ করেন। ঠিক পরেই আসে তাদের ১৯তম শতরানের পার্টনারশিপ।

৩২তম ওভারে কোহলি ১৪ হাজার ২৩৫ রান ছুঁয়ে সাঙ্গাকারাকে টপকে যান। পরের ওভারেই রোহিত পূর্ণ করেন তার ৩৩তম ওয়ানডে সেঞ্চুরি। যা তার আন্তর্জাতিক ক্রিকেটে ৫০তম সেঞ্চুরি। তাদের অবিচ্ছিন্ন ১৬৮ রানের জুটিতে ৩৮.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ভারত জয় নিশ্চিত করে। 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন