ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লিভারপুলের টানা চতুর্থ হার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১১:৪৩ এএম

লিভারপুলের টানা চতুর্থ হার

প্রিমিয়ার লিগে টানা চতুর্থ পরাজয় দেখেছে লিভারপুল। ব্রেন্টফোর্ডের কাছে ৩-২ গোলে হেরে শিরোপাধারীদের এই হোঁচট যেন দলের দুর্দশারই প্রতিচ্ছবি।

ড্যাঙ্গো ওয়াতারা, কেভিন শ্যাডে ও ইগর থিয়াগোর গোলে জয় নিশ্চিত করে ব্রেন্টফোর্ড। তাতে পয়েন্ট তালিকায় দশম স্থানে উঠে এসেছে তারা।

অন্যদিকে, ছয় নম্বরে নেমে গেছে লিভারপুল। রবিবারের মধ্যে শীর্ষে থাকা আর্সেনালের থেকে তাদের ব্যবধান দাঁড়াতে পারে সাত পয়েন্টে। অবস্থাদৃষ্টি মনে হচ্ছে গত এক মাসে তাদের শিরোপা রক্ষার লড়াই কার্যত ভেঙে পড়েছে!

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে আর্নে স্লটের দল। প্রায় ৪৫০ মিলিয়ন পাউন্ডের রেকর্ড দলবদল সত্ত্বেও সেরা কম্বিনেশন খুঁজে পাচ্ছেন না তিনি। 

ম্যাচ শেষে স্লট বলেছেন, ‘ভালোভাবেই জানি কোন জায়গাগুলোয় উন্নতি দরকার, কিন্তু আজ আমরা মৌলিক বিষয়গুলোও ঠিকঠাক করতে পারিনি। একটার পর একটা চার ম্যাচ হেরে যাওয়া—এটাই সবচেয়ে উদ্বেগের।’

তিনি আরও যোগ করেন, ‘চারটি ম্যাচের পারফরম্যান্স তুলনা করা কঠিন, তবে আমার মতে আজকেরটা ছিল সবচেয়ে বাজে।’

স্লটের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তার এক বড় সিদ্ধান্তও। কুঁচকির ইনজুরিতে মাঠে নামতে পারেননি আলেকজান্ডার ইসাক। তবে বুধবার চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারানোর ম্যাচে বেঞ্চে থাকা মোহাম্মদ সালাহ ফিরেছিলেন প্রথম একাদশে। মিলোস কারকেজের প্রথম গোলের পর ৮৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন তিনি। 

দীর্ঘদিন ধরেই প্রিমিয়ার লিগে লং থ্রো-ইনের কৌশলে দক্ষ ব্রেন্টফোর্ড। এদিনও সেই অস্ত্রেই বারবার বিপাকে পড়ে লিভারপুল।

অপর দিকে ম্যানচেস্টার ইউনাইটেড ব্রাইটনকে ৪-২ গোলে হারিয়ে টেবিলের চারে উঠেছে। সান্ডারল্যান্ড অবশ্য চেলসিকে ২-১ গোলে হারিয়ে চমক সৃষ্টি করেছে। তাতে লিগ টেবিলে দুইয়েও উঠেছে সান্ডারল্যান্ড। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন