ঢাকা   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্যর্থতা থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বাফুফে 

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:১১ পিএম

ব্যর্থতা থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বাফুফে 

তাবিথ আউয়ালের নেতৃত্বে নতুন কার্যনিবার্হী কমিটির এক বছর পূর্তি হয়েছে রবিবার। এই দিনে বাফুফে ভবনে ৫ম সাধারণ নির্বাহী সভা আয়োজিত হয়েছিল। সেই সভায় ছয়টি আলোচ্যসূচি থাকলেও গঠনতন্ত্র সংশোধন নিয়ে সভায় বেশি আলোচনা হয়েছে। এরপর  সভা শেষে  গত এক বছর বাফুফের সাফল্যের ফিরিস্তি তুলে ধরা হয়েছে। 

প্রায় ঘণ্টাচারেক বাফুফে ভবনে সভা হয়েছে। সভা শেষে নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেছেন, ‘আজ তাবিথ আউয়ালের নেতৃত্বে বাফুফে নির্বাহী কমিটি এক বছর অতিক্রম করলো। এই উপলক্ষে বাফুফে সভাপতি নির্বাহী কমিটির সকলকে এবং আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমরা এক বছর অনেক ফুটবল কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। নারী দল সাফ চ্যাম্পিয়ন, প্রথমবারের মতো নারী দলের এশিয়া কাপের মূল পর্বে কোয়ালিফাই করেছে, ফুটসাল এশিয়ান কাপ বাছাইয়ে খেলেছে, হামজা-শমিতের মতো ফুটবলার বাংলাদেশের হয়ে খেলছে- এ রকম অনেক সফলতাই আমাদের এসেছে। ব্যর্থতা থাকলে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’

আজকের সভা নিয়ে বাবু আরও বলেছেন, ‘আজকের সভায় মূলত গঠনতন্ত্র সংশোধন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ফিফা-এএফসি গাইডলাইন অনুসারে গঠনতন্ত্র সংশোধন হচ্ছে। নির্বাহী কমিটির অনেকে মতামত রেখেছে। গঠনতন্ত্র নিয়ে ৫০-৬০ শতাংশ কাজ হয়েছে মাত্র। আরও সভা ও সময় লাগবে।’

এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় হওয়া ম্যাচগুলোর হিসেব নিকেশ এখনও দিতে পারেনি বাফুফে। যার সদুত্তর পাওয়া যায়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন