ঢাকা   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লেবাননের আল আনসারের কাছেও হারলো রাকিবরা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১০:০৬ পিএম

লেবাননের আল আনসারের কাছেও হারলো রাকিবরা

এএফসি চ্যালেঞ্জ লিগে টানা দুই ম্যাচে হার দেখলো বসুন্ধরা কিংস। লেবাননের আল আনসারের কাছে মঙ্গলবার (২৮ অক্টোবর) ৩-০ গোলে হেরে রাকিব-সাদদের গ্রুপ থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়েছে। 

কুয়েতের মাঠে লেবাননের দলের বিপক্ষে শুরুতে অবশ্য উজ্জীবিত ফুটবলই খেলছিল কিংস। ১৫ মিনিটে সুযোগও পায় তারা, কিন্তু রাকিবের শট ডান পায়ের শট যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে। 

৩২ মিনিটে প্রথম ভালো সুযোগটি তৈরি করে আল-আনসার। তপু বর্মণকে কাটিয়ে মাজেদ ওসমানের নেওয়া শট অল্পের জন্য যায় পোস্টের বাইরে। 

অবশেষে ৪৩ মিনিটে কিংসের প্রতিরোধে ভাঙন ধরে। ফ্রি কিকের পর দূরের পোস্টে দূরূহ কোণ থেকে হেড করেছিলেন আবু বাকার। বল ক্লিয়ার করতে গিয়ে গোলকিপার শ্রাবণ ও দোরিয়েলতন একই সঙ্গে লাফিয়ে উঠেছিলেন, তাতে হয়ে যায় গড়বড়। বল শ্রাবণের গ্লাভস ছুঁয়ে বল পেরিয়ে যায় গোললাইন।

দ্বিতীয়ার্ধে আধিপত্য ধরে রাখে আল-আনসার। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়নি শ্রাবণের দৃঢ়তায়। আলি তেনইচের পেনাল্টি শট ঝাঁপিয়ে আটকান তিনি। এমানুয়েল আগবাজি বক্সে মোহামাদ হেবেউসকে ফাউল করলে পেনাল্টি পেয়েছিল আল-আনসার। 

৬৩ মিনিটে তেনইচ জালে বল জড়ালেও অফসাইডের কারণে হয়নি গোল। পরের মিনিটেই কিংসের নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডের শট হয় লক্ষ্যভ্রষ্ট। 

৭৩ স্পট কিক থেকেই ব্যবধান দ্বিগুণ করেন হিকেম খালফালাহ। বল নিয়ে বক্সে ঢুকে পড়া আবুবাকারকে পেছন থেকে আগবাজি ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। ভিডিও রিপ্লেতে অবশ্য দেখা যায় আগবাজির হালকা স্পর্শেই পড়ে যান আবুবাকার, একই সময়ে ভারসাম্য হারিয়ে তার ওপরে পড়েন তপু বর্মনও।

দুই গোলে পিছিয়ে পড়া কিংস বাকি সময়েও ফিরে পায়নি ছন্দ। বরং দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে হেবেউসের কোনাকুণি শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ালে দ্বিতীয় হার নিশ্চিত হয়ে যায় তাদের। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন