ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৩:২৬ এএম

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২

রাজধানীর আসাদগেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল দুইজনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মিছিলের ব্যানার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে, আসাদগেটের ফ্যামিলি ওয়ার্ল্ড গ্রান্ডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোকারোম হোসাইন রুদ্র ওরফে রুদ্র কাজী (২৫), এবং উত্তর সিটি করপোরেশন ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সাইফুল ইসলাম পাপ্পু। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “রাতে আসাদগেট এলাকায় আওয়ামী নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের সময় ব্যানারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মোহাম্মদপুর, ও শেরেবাংলা নগর থানায় একাধিক মামলা রয়েছে।”

ওসি জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন