ঢাকা   বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লিটন দাসের দুঃখ প্রকাশ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১১:৩৪ এএম

লিটন দাসের দুঃখ প্রকাশ

লিটন দাসের দুঃখ প্রকাশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ অধিনায়ক লিটন দাস স্বীকার করেছেন যে ব্যাটিং ইউনিটের ব্যর্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তারা জয়ের জন্য পারফেক্ট সুযোগ হাতছাড়া করেছে। বুধবার চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১৪ রানে হেরে সিরিজ হাতছাড়া করেছে।

ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে লিটন বলেন, ‘গত ২-৩ সিরিজে বোলাররা সত্যিই ভাল করেছে। আমি আমাদের বোলারদের জন্য সত্যিই দুঃখিত, তারা ভালো বোলিং করেছে কিন্তু আমরা (ব্যাটসম্যানরা) ম্যাচ শেষ করতে পারিনি।

বাংলাদেশ বোলাররা ওয়েস্ট ইন্ডিজকে ২০ ওভারে ১৪৯ রানে আটকে দিয়েছিল। তবে ব্যাটিং ইউনিট সেই লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়। লিটন আরো বলেন, ‘১৫০ রানের লক্ষ্য চট্টগ্রামে বড় কিছু নয়, সমস্যা ছিল আমাদের শুরু থেকেই। আমার ১৩ থেকে ১৪ ওভার পর্যন্ত উইকেটে থাকতে হতো। আমার নিজের উন্নতি করতে হবে, আমি উইকেটে থাকলে খেলা আগেই শেষ হতে পারত।’

তিনি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, ‘তারা আজ সত্যিই ভালো বোলিং করেছে। তবে তাদের ফিল্ডিং আগের ম্যাচের মতো তীক্ষ্ণ ছিল না। আমাদের কিছু সুযোগ ছিল, কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন