ঢাকা   বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিজ বাসার ছাদে আ.লীগ নেতার লাশ, গায়ে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৮:২৩ পিএম

নিজ বাসার ছাদে আ.লীগ নেতার লাশ, গায়ে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন

সিলেটে নিজ বাসায় খুন হয়েছেন আওয়ামী লীগের এক নেতা। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আবদুর রাজ্জাক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে।

পুলিশ বলছে, নিহতের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ পড়ে বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে আবদুর রাজ্জাককে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

তিনি জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন