ঢাকা   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গাছের সঙ্গে গাড়ির ধাক্কা, ২৭ নারী পুলিশ সদস্য আহত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১১:২৯ পিএম

গাছের সঙ্গে গাড়ির ধাক্কা, ২৭ নারী পুলিশ সদস্য আহত

চট্টগ্রামে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেওয়ায় ২৭ জন নারী সদস্য আহত হয়েছেন।

শুক্রবার বিকালে নগরীর দামপাড়া পুলিশ লাইন্স থেকে বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

আহত ২৭ নারী পুলিশ সদস্যের মধ্যে ১২ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তারা চলমান বাংলাদেশ বনাম ওয়েস্টইন্ডিজ ক্রিকেট খেলায় দায়িত্ব পালনের জন্য দামপাড়া থেকে সাগরিকার শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাচ্ছিলেন।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের এসআই নুরুল আলম আশেক বলেন, বাসে আহত হওয়া ১২ জন পুলিশ সদস্যকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। চিকিৎসক তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি দিয়েছেন। আরও ১৫ জনের মতো দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন।

সিএমপির উপকমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মো. হাসান মোস্তফা স্বপন জানান, নারী পুলিশ সদস্যরা সাগরিকা স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালনে যাচ্ছিলেন। তাদের বহনকারী বাস দামপাড়া পুলিশ লাইন্সের ভেতরে উঁচু স্থান থেকে ঢালু রাস্তায় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসে থাকা ২৭ পুলিশ সদস্য আহত হন। সবাই শঙ্কামুক্ত।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন