ঢাকা   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মেয়র-সিজেএফআরএ আন্তঃজেলা ফুটবল রেফারিজ টুর্নামেন্টের ফাইনালে কক্সবাজার

Authorনিউজ রুম

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১২:৪৮ এএম

মেয়র-সিজেএফআরএ আন্তঃজেলা ফুটবল রেফারিজ টুর্নামেন্টের ফাইনালে কক্সবাজার

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন আয়োজিত ‘মেয়র–সিজেএফআরএ আন্তঃজেলা ফুটবল রেফারিজ ফুটবল টুর্নামেন্টে’ ফেনী ফুটবল রেফারিজ এসোসিয়েশনকে ৩-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে প্রথম ম্যাচে ফেনীর বিপক্ষে জোড়া গোল করেন বাতু।

বিকেলে সেমিফাইনালের নকআউট পর্বে খাগড়াছড়ি ফুটবল রেফারিজ এসোসিয়েশনকে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে কক্সবাজার।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় ফাইনালে শক্তিশালী চট্টগ্রাম রেফারিজ এসোসিয়েশন ফুটবল একাদশের মুখোমুখি হবে কক্সবাজার একাদশ।

দেখার পালা এবার দুই শক্তিশালী দলের কার ঘরে উঠে জয়ের শিরোপা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন