ঢাকা   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফুটবল দুনিয়ায় রোনালদো পরিবারের শনিবারটি যেন রূপকথার মতোই কেটেছে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০২:৫১ পিএম

ফুটবল দুনিয়ায় রোনালদো পরিবারের শনিবারটি যেন রূপকথার মতোই কেটেছে

ফুটবল দুনিয়ায় রোনালদো পরিবারের শনিবারটি যেন রূপকথার মতোই কেটেছে

স্পোর্টস ডেস্ক : ফুটবল দুনিয়ায় রোনালদো পরিবারের শনিবারটি যেন রূপকথার মতোই কেটেছে। একদিনে এক পরিবারের দুই প্রজন্মের এমন জোড়া উজ্জ্বলতা বিরল—ছেলে রোনালদো জুনিয়রের প্রথম আন্তর্জাতিক গোলের কয়েক ঘণ্টা পরই সৌদি প্রো লিগে বাবার জোড়া গোলের উৎসব!

তুরস্কে চলমান ফেডারেশনস কাপে বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচ দিয়ে পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে অভিষেক হয় রোনালদো জুনিয়রের। আর শনিবার ওয়েলসের বিপক্ষে ৩-০ গোলের জয়ে প্রথম গোলটি করে জানান দেন নিজের উপস্থিতি।

বাবার প্রতিভার ছায়া যেন এখন ফুটে উঠছে ছেলের পায়ে। কিন্তু দিনটিকে আরও জাদুকরী করে তুললেন ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই। কয়েক ঘণ্টা পর, রাতে সৌদি প্রো লিগে আল ফায়হার বিপক্ষে আল নাস্‌রের হয়ে জোড়া গোল করে আবারও আলো ছড়ালেন এই ৪০ বছর বয়সী কিংবদন্তি।

ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও ৩৭তম মিনিটে কাছ থেকে দুর্দান্ত শটে দলকে সমতায় ফেরান রোনালদো। এরপর যোগ করা সময়ের চতুর্দশ মিনিটে সফল স্পট-কিকে জয় নিশ্চিত করেন তিনি।

এই জোড়া গোলের সুবাদে ক্লাব ও জাতীয় দলের হয়ে তার ক্যারিয়ারের গোলসংখ্যা দাঁড়াল ৯৫২টি। ক্লাবের হয়ে টানা পাঁচ ম্যাচে গোল করে দারুণ ছন্দে আছেন পর্তুগিজ তারকা।

এ মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদোর গোল সংখ্যা এখন আটটি, আর সাত ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে ২১ পয়েন্টে শীর্ষে রয়েছে আল নাস্‌র।

একই দিনে এমন সাফল্য যেন ফুটবল দুনিয়াকে মনে করিয়ে দিল—রোনালদো নামটা কেবল এক প্রজন্মের নয়, দুই প্রজন্মেরই কিংবদন্তি হয়ে উঠছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন