ঢাকা   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুই বিলিয়ন ডলারে বিক্রি হতে পারে আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু!

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম

দুই বিলিয়ন ডলারে বিক্রি হতে পারে আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু!

২০০৮ সাল থেকে আইপিএলে বহুবার কাছাকাছি গিয়েও শিরোপা জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তথা আরসিবি। সেই আরসিবি চলতি বছরের জুনে প্রথমবারের মতো ট্রফি জিতে ইতিহাস গড়েছে। কিন্তু ইতিহাস গড়ার পরও মালিকানা বদলাতে যাচ্ছে দলটির! আইপিএল চ্যাম্পিয়ন আরসিবিকে বিক্রির কথা বিবেচনা করছে দলটির মালিক প্রতিষ্ঠান ইউনাইটেড স্পিরিটস লিমিটেড। যার সম্ভাব্য মূল্য ধরা হচ্ছে দুই বিলিয়ন ডলার পর্যন্ত।

বৈশ্বিক অ্যালকোহল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডায়াজিওর ভারতীয় শাখা ইউনাইটেড স্পিরিট বুধবার মুম্বাই স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে, তারা আরসিবিতে নিজেদের বিনিয়োগের বিষয়ে কৌশলগত পর্যালোচনা শুরু করেছে।

ইউনাইটেড স্পিরিটের প্রধান নির্বাহী প্রবীন সোমেশ্বর এক চিঠিতে বলেছেন, ‘আরসিবি আমাদের জন্য একটি মূল্যবান ও কৌশলগত সম্পদ হলেও এটি আমাদের মূল (অ্যালকোহল পানীয়) ব্যবসার অংশ নয়।’

তিনি আরও বলেন, ‘এই পদক্ষেপের মাধ্যমে ইউএসএল ও ডায়াজিও ভারতের ব্যবসায়িক পোর্টফোলিও নিয়মিত পর্যালোচনার প্রতিশ্রুতি আরও জোরালো করছে। একইসঙ্গে আরসিবির সর্বোত্তম স্বার্থও বিবেচনায় রাখা হবে।’

এই পর্যালোচনা আগামী ২০২৬ সালের মার্চে শেষ হওয়ার কথা। রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড ছেলে ও মেয়েদের উভয় আইপিএল দলেরই মালিক। 

ব্লুমবার্গ নিউজ জানিয়েছিল, শিরোপা জয়ের পরপরই মালিকপক্ষ দলের আংশিক বা পূর্ণ মালিকানা বিক্রির সম্ভাবনা নিয়ে ভাবা শুরু করেছে। সম্ভাব্য মূল্য ধরা হচ্ছে প্রায় দুই বিলিয়ন ডলার।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন