ঢাকা   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মঞ্জুরুল গায়ে হাত দিয়ে কথা বলতেন: রুমানা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১০:০৯ পিএম

মঞ্জুরুল গায়ে হাত দিয়ে কথা বলতেন: রুমানা

মঞ্জুরুল গায়ে হাত দিয়ে কথা বলতেন: রুমানা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। তিনি মঞ্জুরুলসহ দায়িত্বে থাকা কয়েকজনের বিরুদ্ধে যৌ/ন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন। বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিজ্ঞ নারী ক্রিকেটার রুমানা আহমেদ।

জাহানারার এক সময়ের টিমমেট ছিলেন রুমানা। বর্তমানে তিনিও জাতীয় দলের বাইরে। রুমানার মতে, হয়রানির শিকার হওয়ার অভিজ্ঞতা সবার একরকম না। এছাড়া মেয়েরা অন্তত ‘গুড টাচ ও ব্যাড টাচ’ বুঝতে পারে বলে মন্তব্য করেছেন অভিজ্ঞ এই নারী ক্রিকেটার।

সংবাদমাধ্যম সমকালকে দেওয়া সাক্ষাৎকারে রুমানা বলেন, ‘আমার কষ্টই লেগেছে যে, বিষয়টি এতদিন ধামাচাপা ছিল। ও (জাহানারা) এটা এতদিন পরে তুলেছে। উনার (মঞ্জুরুলের) ক্যারেক্টার নিয়ে আমি আগেও বলেছি, উনি এই টাইপের। এখন ওর (জাহানারা) সঙ্গে যা হয়েছে সেগুলো আমার স্বচক্ষে দেখা না, আমি এটা নিয়ে জানি না। তবে এইটুকু জানি, একটা মেয়ে মানুষ এইটুকু বুঝতে পারার কথা যে কখন তাকে ‘গুড টাচ’ বা ‘ব্যাড টাচ’ করা হয়।’

মঞ্জুরুল যখন দলের সঙ্গে ছিলেন, সেই সময় তার আধিপত্য ছিল জানিয়ে রুমানা বলেন, ‘উনার (মঞ্জুরুলের) ওই সময়ে আধিপত্য ছিল। এই রকম কথা (হয়রানি) বলার মতো অবস্থা কারও ছিল না। আমরা যাকেই বলতাম, উল্টো রিয়্যাকশন আসত। যেমন আচরণগত সমস্যা নিয়ে জাহানারা কথা তুলেছিল, আমিও তুলেছিলাম। আমরা উল্টো প্রতিক্রিয়া পেয়েছি। জুনিয়রদের প্রশ্নই উঠে না এসব নিয়ে কথা বলার। কারণ তাদের টিমে থাকতে হবে, খেলতে হবে।’

মঞ্জুরুল গায়ে হাত দিয়ে কথা বলতেন। যার কারণে তাকে এড়িয়ে চলতেন জানিয়ে রুমানা বলেন, ‘দেখুন,ভুক্তভোগী একেকজন একেকভাবে হয়েছে। সবার অভিজ্ঞতা তো এক রকম হয় না। আমার গায়ে হাত দিয়ে কথা বলা পছন্দ না, আমি উনাকে (মঞ্জুরুল) সাইড করে যেতাম। আমি দেখেছি, অনেকে এভাবেই এড়িয়ে চলতো। এখন এই আচরণে তাদের কতটা ভালো বা খারাপ লেগেছে, সেটা তো আমি বলতে পারবো না।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন