ঢাকা   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হঠাৎ জাতীয় দলে ডাক পেলেন কিউবা মিচেল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০২:২০ পিএম

হঠাৎ জাতীয় দলে ডাক পেলেন কিউবা মিচেল

হঠাৎ জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন বসুন্ধরা কিংসের ফুটবলার কিউবা মিচেল। তার সঙ্গে ফর্টিস এফসির মোর্শেদ আলীও রয়েছেন। রবিবার বাংলা ট্রিবিউনকে দবিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমের খান। কিউবা মিচেল এবারই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন।

ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন কিউবা মিচেল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে তাকে খেলানো নিয়ে আলোচনা  আগে থেকেই। বসুন্ধরা কিংসের হয়ে ঘরোয়া ফুটবল লিগে অভিষেক হলেও জাতীয় দলে ডাক পাননি এতদিন। 

অবশেষ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ও প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে কিউবাকে প্রাথমিক স্কোয়াডের সঙ্গে যুক্ত করলেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। 

এর আগে গত ৩০ অক্টোবর ১৫ ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু হয়। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে বসুন্ধরা কিংসের ডাক পাওয়া ১০ ফুটবলার যোগ দেন ক্যাম্পে। ২৭ জনের স্কোয়াডে থাকা হামজা চৌধুরী ও শমিত সোম এখনও দেশে আসেননি। 

হামজার আসার কথা আগামীকাল। শমিত আসবেন দুদিন পর। রবিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকালে হবে অনুশীলন । 

নতুন করে জাতীয় দলের ক্যাম্পে দুই ফুটবলারের ডাক পাওয়ার কারণ হিসেবে দলীয় সূত্রে জানা গেছে, ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া এবং সজীব ইনজুরিতে রয়েছেন। যে কারণে কিউবা ও মোরশেদকে ডাকা।  

ঢাকার জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ নভেম্বর রাত ৮ টায় নেপালের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর একই সময়ে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন