তৃতীয় দিন শেষে প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫৫ ওভারে ১৮৩/৭ (ম্যকব্রিন ৪৩*, জর্ডান ০*; কারমাইকেল ৫, স্টার্লিং ৪৩, টেক্টর ১৮, ক্যাম্ফার ৫, টাকার ৯, হামফ্রিজ ১৬, বালবার্নি ৩৮)
বাংলাদেশ প্রথম ইনিংসে ১৪১ ওভারে ৫৮৭/৮ ডি., লিড ৩০১ (নাহিদ ৪*, হাসান ১৩*; সাদমান ৮০, জয় ১৭১, মুমিনুল ৮২, মুশফিক ২৩, লিটন ৬০, শান্ত ১০০, মিরাজ ১৭, মুরাদ ১৬)
আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ৯২.২ ওভারে ২৮৬/১০ (ইয়াং ৬*; বালবার্নি ০, স্টার্লিং ৬০, টেক্টর ১, কারমাইকেল ৫৯, ক্যাম্ফার ৪৪, টাকার ৪১, ম্যাকব্রিন ৫, জর্ডান ৩০, হামফ্রিজ ০, ম্যাকার্থি ৩১)
সকালের শুরুতে ষষ্ঠ উইকেট হারানোর পর বাংলাদেশকে হতাশ করে চলছিল আয়ারল্যান্ডের সপ্তম উইকেট জুটি। অধিনায়ক অ্যান্ডি বালবার্নি ও অ্যান্ডি ম্যাকব্রিন মিলে প্রতিরোধ গড়েছিলেন। লাঞ্চের আগেই ৬৬ রানের এই জুটি ভেঙেছেন হাসান মুরাদ। অধিনায়ক বালবার্নিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। আম্পায়ার সরাসরি আঙুলে তুলে দিলে আইরিশ অধিনায়ক রিভিউ নিয়েছিলেন। তাতেও রক্ষা পাননি বালবার্নি। তাকে ফিরতে হয় ৩৮ রানে।
তাইজুলের আঘাতের পর সপ্তম উইকেটে আইরিশদের প্রতিরোধ
ইনিংস ব্যবধানে জিততে দিনের শুরুর দিকেই আইরিশদের ষষ্ঠ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। ম্যাথু হামফ্রিজকে (১৬) লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। তার পর অবশ্য সপ্তম উইকেটে প্রতিরোধ গড়ে খেলছেন অধিনায়ক বালবার্নি ও অ্যান্ডি ম্যাকব্রিন। এর মধ্যে ম্যাকব্রিন কয়েক দফা রিভিউ নিয়ে রক্ষা পেয়েছেন।
ইনিংস ব্যবধানে জয়ের আশায় চতুর্থ দিন শুরু বাংলাদেশের
৩০১ রানে এগিয়ে থেকে ৫৮৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। তার পর দ্বিতীয় ইনিংসে আইরিশদের পুরোপুরি বিপর্যস্ত করে ছেড়েছে স্বাগতিকরা। তৃতীয় দিনেই ৮৫ রানে তুলে নিয়েছে দলটির ৫ উইকেট। বাংলাদেশ সিলেটে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের অপেক্ষায় চতুর্থ দিন খেলতে নেছে।
চতুর্থ দিনের দ্বিতীয় বলেই সাফল্য পেয়েছিলেন তাইজুল। এলবিডাব্লিউর আবেদনে সাড়া দিয়ে হামফ্রিজকে আউট দেন আম্পায়ার। পরে অবশ্য আইরিশ ব্যাটার রিভিউতে রক্ষা পেয়েছেন।
গতকাল বাংলাদেশের বোলিংয়ে খেই হারায় দলটির ইনিংস। দলের ১৪ রানে কেড কারমাইকেলকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন নাহিদ রানা। তার পর দ্বিতীয় উইকেটে পল স্টার্লিং-হ্যারি টেক্টরের ব্যাটে ভালো প্রতিরোধ গড়ে তারা। যোগ করেন ৪৭ রান। এই জুটি ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু ৬১ রানে দুর্দান্ত এক থ্রোতে স্টার্লিংকে ৪৩ রানে রানআউট করেন নাজমুল হোসেন শান্ত। তার পর ধস নামে ইনিংসে। দলের ৬৮ রানে দ্রুত সময়ে টেক্টরের (১৮) উইকেট তুলে তাদের আরও বিপদে ফেলেন তাইজুল ইসলাম। তার পর শেষ বিকালে দ্রুত সময়ে কার্টিস ক্যাম্ফার ও লরকান টাকারের উইকেট তুলে নেন অভিষিক্ত হাসান মুরাদ। তৃতীয় দিন শেষে আয়ারল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ৮৬ রান।
ক্রিজে আছেন অ্যান্ডি ম্যাকব্রিন ও ম্যাথু হামফ্রিজ।
গতকাল বামহাতি স্পিনার মুরাদ ৮ রানে নিয়েছেন ২টি উইকেট। একটি করে নিয়েছেন নাহিদ রানা ও তাইজুল ইসলাম।





