ঢাকা   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কড়া শাস্তি মেনে নিয়েছেন বাবর আজম

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম

কড়া শাস্তি মেনে নিয়েছেন বাবর আজম

কড়া শাস্তি মেনে নিয়েছেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় আসা বাবর আজম পড়েছেন সমালোচনায়। শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি শুনেছেন পাকিস্তানের তারকা এই ব্যাটার। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও সাবেকদের সমালোচনার মুখেও পড়েছেন।

আইসিসি কোড অফ কন্ডাক্টের লেভেল-১ অপরাধের অভিযোগ উঠেছে বাবরের বিরুদ্ধে। তার ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। বাবর শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

রোববার রাওয়ালপিন্ডিতে শ্রীলংকার বিপক্ষে শেষ ম্যাচে আউট হওয়ার পরে ব্যাট দিয়ে আঘাত করে বসেন স্টাম্পে। শৃঙ্খলাজনিত এই কারণের জন্য বাবরের উপরে নেমে আসে শাস্তি। আইসিসি-র আচরণবিধির লেভেল ওয়ান ভেঙেছেন বাবর।  

বাবরের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। পাকিস্তানের ইনিংসের ২১তম ওভারের ঘটনা সেটি। বাবর আউট হয়ে ক্রিজ ছাড়ার আগে স্টাম্পে আঘাত করেন। 

বাবর আজম অবশ্য নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। শাস্তিও মেনে নিয়েছেন। সেই কারণে বাবরের আনুষ্ঠানিক শুনানির আর দরকার পড়েনি। 

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ৮৩টি ইনিংস ও ৮০৭ দিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেন বাবর আজম। এমন সিরিজেই শুনেছেন শাস্তি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন