ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ।

এর আগে, কাতারের দোহায় প্রথম সেমিফাইনালে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় আকবর আলীর দল। শুরুটা খারাপ করেননি দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। তাদের ওপেনিং জুটিতে ৪.২ ওভারেই আসে ৪৩ রান।

এরপর জিসান আউট হয়েছেন ১৪ বলে ২৬ রান করে। এরপর দ্রুত আরও বেশ কিছু উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। তবে একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন সোহান। তিনি ৪৬ বলে ৬৫ রান করে আউট হয়ে যান।

তাকে সঙ্গ দিতে পারেননি জাওয়াদ আবরার, আকবর আলী ও আবু হায়দার রনিও। ব্যর্থ হয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কনও। শেষদিকে ঝড়ো ইনিংস খেলে দলের রান দুশর কাছাকাছি নিয়ে যান মেহেরব ও ইয়াসির রাব্বি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন