ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সূর্যবংশী পাওয়ার প্লে’র ক্রিকেটার হওয়ায় তাকে সুপার ওভারে নামানো হয়নি: বাংলাদেশের কাছে হেরে ‘হাস্যকর’ যুক্তি ভারতের

Authorনিউজ রুম

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১০:৫০ এএম

সূর্যবংশী পাওয়ার প্লে’র ক্রিকেটার হওয়ায় তাকে সুপার ওভারে নামানো হয়নি: বাংলাদেশের কাছে হেরে ‘হাস্যকর’ যুক্তি ভারতের

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে বাংলাদেশের কাছে হেরে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বেজেছে ভারতের। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলের একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। সুপার ওভারের মতো গুরুত্বপূর্ণ সময়ে কেন বৈভব সূর্যবংশীকে নামানো হল না তা নিয়ে জেগেছে প্রশ্ন। ম্যাচ শেষে অবশ্য সেই প্রশ্নের উত্তরে হাস্যকর যুক্তি দিয়েছেন ভারত অধিনায়ক। তার দাবি, বৈভব পাওয়ার প্লে’র ক্রিকেটার হওয়ায় তাকে সুপার ওভারে নামানো হয়নি।

বৈভবকে নিয়ে ভারত অধিনায়ক জিতেশ বলেন, ‘ওরা (বৈভব এবং প্রিয়াংশ আর্য) পাওয়ার প্লে-তে খেলার ব্যাপারে দক্ষ। কিন্তু ডেথ ওভারে আমি, আশু (আশুতোষ শর্মা) এবং রমন (রমনদীপ সিং) মেরে খেলতে পারি। তাই সুপার ওভারে তিন ব্যাটারকে নামানোর সিদ্ধান্ত দলের এবং আমার ছিল।’

টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লে’র প্রথম ছয় ওভারে ৩০ গজের বাইরে মাত্র দুজন ফিল্ডার রাখা যায়। সেসময় বড় শট খেলা সহজ হয় ব্যাটারদের জন্য। বৈভব শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে পাওয়ার প্লে কাজে লাগানোর চেষ্টা করে। তবে শেষদিকেও যে মেরে খেলতে পারে তার প্রমাণ রয়েছে চলমান টুর্নামেন্টেই।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে বৈভব ৪২ বলে ১৪৪ রান করেছিল। সেই ম্যাচে তিনি আউট হয়েছিলেন ১২.৩ ওভারে। পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে ৪৫ রান করেছিলেন। আউট হয়েছিল দশম ওভারে। ওমান ম্যাচে হাসেনি তার ব্যাট। মাত্র ১২ রান করেন তিনি। শুক্রবারের ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩৮ রান। আউট হয়েছে চতুর্থ ওভারে। অর্থাৎ চারটি ম্যাচের দু’টিতে বৈভব পাওয়ার প্লে-র পরেও অনেকটা সময় খেলেছে। রান করেছে। আইপিএলেও তার শতরান রয়েছে। তার পরেও জিতেশ কী করে এমন কথা বললেন তা নিয়ে প্রশ্ন উঠছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন