ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নারীদের আইপিএলে ৩ বাংলাদেশি 

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১১:৪৪ এএম

নারীদের আইপিএলে ৩ বাংলাদেশি 

নারীদের আইপিএল তথা ডাব্লিউপিএলের নিলামে আছেন তিন বাংলাদেশি। তারা হচ্ছেন পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও লেগ স্পিনার রাবেয়া খান। নয়াদিল্লিতে নিলামটি অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর।

নিলামের খেলোয়াড়দের তালিকা প্রকাশের পর দেখা গেছে, ৩জনের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। উঠতি তারকাদের দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর আগের আসরের নিলামেও ছিলেন তারা। কিন্তু কেউ দল পাননি। 

গতি ও সুইংয়ে চমক দেখানো মারুফা এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারেন। এবারের নারীদের ওয়ানডে বিশ্বকাপে তার দারুণ ইন-সুইং ও প্রথমদিকের সাফল্য নজর কেড়েছে বিশ্বজুড়ে।

অন্যদিকে, অলরাউন্ড নৈপুণ্যে নজর কেড়েছেন স্বর্ণাও। টুর্নামেন্টে ৭ ম্যাচে ১১৬ রান করেছেন, নিয়েছেন ৬ উইকেট। যার মধ্যে ৩৪ বলে দুর্দান্ত একটি অর্ধশতকও আছে। রাবেয়া খানও দারুণ ছাপ রেখেছেন। ৭ উইকেটের পাশাপাশি করেছেন ৮৭ রান। 

ডাব্লিউপিএলের এই মেগা নিলামে মোট ২২৭ জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন। তার মধ্যে বিদেশি খেলোয়াড় ৮৩ জন। সেখানে সবচেয়ে বেশি খেলোয়াড় অস্ট্রেলিয়ার-২৩ জন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন