ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চীনে বড় জয় পেলো বাংলাদেশ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

চীনে বড় জয় পেলো বাংলাদেশ

এশিয়ান কাপ অনূর্ধ্ব ১৭ বাছাইয়ে বাংলাদেশ বড় জয় পেয়েছে। শনিবার (২২ নভেম্বর) গ্রুপের প্রথম ম্যাচে তিমুর লেসেথেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

চীনের তঙ্গিয়াল লং স্টেডিয়ামে শনিবার দলের জয়ে জোড়া গোল করেন মোহাম্মদ মানিক। বাকি তিন গোলদাতা রিফাত, বায়েজিদ বোস্তামি ও আকাশ আহম্মেদ।

১১ মিনিটে মোহাম্মদ মানিকের ক্রস খুঁজে পায় বাঁ দিকে থাকা রিফাত কাজীকে, নিখুঁত হেডে দলকে এগিয়ে নেন তিনি। ২৮ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের ফ্রি কিকের পর মানিকের শটে ব্যবধান হয় দ্বিগুণ।

বিরতির আগে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। জটলার ভেতর থেকে মানিকের শট খুঁজে পায় জাল।

দ্বিতীয়ার্ধের শুরুতে আজাদের পাস ধরে বায়েজিদ বোস্তামি স্কোরলাইন করেন ৪-০। ম্যাচের শেষ দিকে ৮৮ মিনিটে আকাশ দূরপাল্লার শটে নিশ্চিত করেন বাংলাদেশের বড় ব্যবধানের জয়।

‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার দল মুখোমুখি হবে ব্রুনেইয়ের।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন