ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে নতুন মুখ মাহিদুল, বাদ তাসকিন 

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৭:২০ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে নতুন মুখ মাহিদুল, বাদ তাসকিন 

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট, ওয়ানডের পর এবার সংক্ষিপ্ততম ফরম্যাটেও জায়গা পেয়েছেন মাহিদুল ইসলাম। তিন ম্যাচের সিরিজে একমাত্র নতুন মুখ তিনিই।  

চট্টগ্রামে ২৭ নভেম্বর, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর হবে সিরিজের তিন ম্যাচ।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার শামীম হোসেন। তাদের জায়গায় দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন এবং ২৬ বছর বয়সী ব্যাটার মাহিদুল ইসলাম।

বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মো. সাউফউদ্দিন। 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন