ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টি লিগের যুগে নিউজিল্যান্ড?

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টি লিগের যুগে নিউজিল্যান্ড?

এবার ব্যক্তি মালিকানাধীন টি–টোয়েন্টি লিগের যুগে প্রবেশ করতে যাচ্ছে নিউজিল্যান্ড। ২০২৭ সালের জানুয়ারিতে ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হতে পারে নতুন টুর্নামেন্ট এনজেড-টোয়েন্টি। অনুমোদন মিললে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) মতোই পরিচালিত হবে এই লিগ। যেখানে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) অনুমোদন থাকবে। কিন্তু পরিচালনা করবে একটি স্বাধীন ব্যবস্থাপনা প্রতিষ্ঠান।

যদিও এই পরিকল্পনার এখনও আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি নিউজিল্যান্ড ক্রিকেট তথা এনজেডসি। তবে অনুমোদন মিললে এনজেড-টোয়েন্টি বদলে দেবে বর্তমান ছয় দলের টুর্নামেন্ট সুপার স্ম্যাশকে। যা দুই দশক ধরে অকল্যান্ড, নর্দার্ন ডিস্ট্রিক্টস, ওয়েলিংটন, সেন্ট্রাল ডিস্ট্রিক্টস, ক্যান্টারবুরি ও ওটাগোকে নিয়ে স্থানীয় অ্যাসোসিয়েশনগুলো পরিচালনা করে আসছে। সুপার স্ম্যাশ যেমন এনজেডসির ব্যবস্থাপনায় চলে, এনজেড-টোয়েন্টি হবে ব্যক্তি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক।

এনজেড-টোয়েন্টির প্রতিষ্ঠা কমিটির প্রধান ডন ম্যাককিননের ভাষ্য অনুযায়ী, লিগটির ধারণা আসে নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটারদের কাছ থেকে—যাদের মধ্যে ছিলেন স্টিফেন ফ্লেমিংও। তারা নিউজিল্যান্ড প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (এনজেডপিএ) সঙ্গে আলোচনা করে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের উপযুক্ত সময় এসেছে কি না তা যাচাই করেন। পেশায় আইনজীবী ম্যাককিনন বর্তমানে দেশের স্পোর্টস ইন্টেগ্রিটি কমিশনের প্রধান এবং এনজেডসি বোর্ডের সাবেক পরিচালক। প্রায় তিন মাস আগে তাকে প্রস্তাবটি বাস্তবসম্মত কি না যাচাই করার দায়িত্ব দেওয়া হয়।

ইএসপিএনক্রিকইনফোকে ম্যাককিনন জানিয়েছেন, এনজেড-টোয়েন্টি একটি বাস্তবসম্মত প্রকল্প এবং এটি শুরুর জন্য এখনই আদর্শ সময়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন