ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পড়াশোনার বিকল্প ছাত্ররাজনীতি এটা ছাত্রদল বিশ্বাস করে না: রাকিবুল ইসলাম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১১:২৩ এএম

পড়াশোনার বিকল্প ছাত্ররাজনীতি এটা ছাত্রদল বিশ্বাস করে না: রাকিবুল ইসলাম

‎বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, তোমাদের প্রথম কাজ পড়াশোনা, দ্বিতীয় কাজ যদি থাকে পড়াশোনা এবং তৃতীয় কাজও পড়াশোনা। অর্থাৎ পড়াশোনা, পড়াশোনা ও পড়াশোনা। এটির বিকল্প কোনো কিছু নেই। পড়াশোনার বিকল্প কখনোই ছাত্ররাজনীতি হতে পারে না।
‎
‎গতকাল ২৭ নভেম্বর, সরকারি বাঙলা কলেজ কেন্দ্রীয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি বাঙলা কলেজ শাখা আয়োজিত ‘নতুন দিগন্তের আহ্বানে’ একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ -এ প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎রাকিবুল ইসলাম রাকিব জানান, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একসময় গেস্টরুম নির্যাতন, গণরুম সংস্কৃতি, শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে যাওয়া, মাদক ও সন্ত্রাসের মতো যে অস্বাস্থ্যকর পরিবেশ ছিল। তা এখন বিলুপ্ত হয়েছে। এর পিছনে জাতীয়তাবাদী ছাত্রদল অগ্রগণী ভূমিকা পালন করেছে। ছাত্রদলের কোনো কর্মসূচিতে কোনো শিক্ষার্থীকে জোরপূর্বক অংশগ্রহণ করানো যাবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেই। এটি শুধু বাঙলা কলেজ নয়, সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। তিনি আরও বলেন, ক্যাম্পাসগুলোতে প্রশাসন কর্তৃক নিরাপদ আবাসন, পুষ্টিকর খাদ্য, পাঠযোগ্য পরিবেশ এবং নিরাপদ ক্যাম্পাস সংস্কৃতি গঠনে ছাত্রদল কাজ করে যাচ্ছে।
‎
‎রাজনৈতিক নির্যাতনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, আমরা যারা এখানে যারা দাঁড়িয়ে আছি, আমাদের সবার দীর্ঘ লড়াই-সংগ্রামের ইতিহাস রয়েছে। অতীতে ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নে ছাত্রদলের হাজারো নেতাকর্মী কারাবরণ, নির্যাতন ও বিভিন্ন সহিংসতার শিকার হয়েছেন। অনেকেই তাদের শিক্ষাজীবন শেষ করতে পারেননি।
‎
‎তোমরা শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী হবে।মূল কাজ হলো পড়াশোনা করা। এক নাম্বার পড়াশোনা করা, দুই নাম্বার যদি থাকে পড়াশোনা করা এবং তিন নাম্বারও পড়াশোনা করা । পড়াশোনা, পড়াশোনা ও পড়াশোনা। পড়াশোনার বিকল্প কিছু নেই। পাশাপাশি তুমি যদি রাজনৈতিক সচেতন হও তাহলে তুমি রাজনৈতিক কর্মী হিসেবে ভূমিকা পালন করতে পারো। পড়াশোনা কখনোই রাজনীতির বিকল্প হতে পারে না। ছাত্রদল সেটি বিশ্বাস করে এবং হৃদয়ে ধারণ করে। পড়াশোনার পাশাপাশি নিজের অধিকার সম্পর্কেও সচেতন থাকবে। সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনেও নিজেকে ভূমিকা রাখতে হবে।
‎
‎তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে একটি গুপ্ত সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় লেজুভিত্তিক সংগঠন ইসলামী ছাত্রশিবির সরাসরি জামায়াতের অর্থপৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়। মধ্যপ্রাচ্য থেকে আসা যাকাতের টাকা গরিব মানুষের কাছে না গিয়ে শিবিরের সমর্থকদের পেছনে ব্যয় করা হয়। ‎তারা বলত লেজুভিত্তিক রাজনীতি চায় না, অথচ তারাই আজ এসব করে বেড়াচ্ছে আর গুপ্তভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে যে ঐক্য তৈরি হয়েছিল, একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে তা ভাঙনের পথে। তারা ১৯৭১ এর ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়। তাদেরকে বলে দিই ছাত্রদল ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ এই তিন ঐতিহাসিক অধ্যায়কে ধারণ করে। ছাত্রদল আদর্শ, নীতি-নৈতিকতা ধারণ করে চলে। কোনো ষড়যন্ত্র আমাদের কে ব্যাহত করতে পারবে না। ছাত্রদল ভালো কাজের মাধ্যমেই জবাব দেবে।
‎
‎আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাস্তবমুখী শিক্ষা, বেকারত্ব দূরীকরণ এবং শিক্ষার্থীদের সকল অধিকার রক্ষায় ছাত্রদল সক্রিয় ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করে নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছানো, নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া ও সমাজে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মাধ্যমে রাকিবুল ইসলাম রাকিব তার বক্তব্য শেষ করেন।
‎
‎উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি বাংলাদেশ শাখার আহ্বায়ক মোখলেছুর রহমান এবং সঞ্চালক হিসেবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান দায়িত্ব পালন করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঢাকা–১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শফিকুল খান মিল্টন, ঢাকা–১৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও “মায়ের ডাক” সংগঠনের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলিসহ বাঙলা কলেজ, মহানগর উত্তর ও কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন