ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সব সেক্টর ভয়ংকর চাঁদাবাজির শিকার: জি এম কাদের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ এএম

সব সেক্টর ভয়ংকর চাঁদাবাজির শিকার: জি এম কাদের

দেশের শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য, পণ্য পরিবহন থেকে শুরু করে প্রান্তিক ক্ষুুদ্র ব্যবসায়ী পর্যন্ত প্রতিটি সেক্টর বর্তমানে ভয়ংকর চাঁদাবাজির শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এই গভীর উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে জি এম কাদের বলেন, দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি গার্মেন্টস খাত আজ চাঁদাবাজদের হুমকির মুখে অসহায়। চাঁদা না দিলেই কারখানা বন্ধ করে দেওয়া, হত্যা ও হামলার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ব্যবসায়ীদের ‘ফ্যাসিস্ট’ তকমা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে জিম্মি করা হচ্ছে।

তিনি সাভারের হেমায়েতপুরে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর করার সামপ্রতিক ঘটনার উল্লেখ করেন। এ ছাড়া পরিবহন সেক্টরেও ব্যাপক চাঁদাবাজির কথা তুলে ধরে তিনি বলেন, ‘ভুক্তভোগীরা চাঁদাবাজদের দৌরাত্ম্যে ভয়ে মুখ খুলছেন না। আবার কখনো কখনো পুলিশের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

জাপা চেয়ারম্যান সতর্ক করেন, চাঁদাবাজির কারণে ব্যবসার খরচ বৃদ্ধি পাচ্ছে এবং বিনিয়োগকারীরা নিরুত্সাহিত হচ্ছেন। এতে উত্পাদন ব্যাহত হচ্ছে এবং কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি ব্যবসায়ী নেতাদের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘প্রশাসনের নির্লিপ্ততায় অর্থনীতির রক্তক্ষরণ হচ্ছে, অথচ সরকার ব্যবসায়ীদের আর্তনাদ শুনছে না।’ দেশে আইনের শাসন ও সুশাসন ফিরিয়ে আনতে এবং এই অরাজকতা বন্ধ করতে জি এম কাদের অবিলম্বে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন