ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঘুরতে গিয়েছিলেন নায়িকা, সুযোগেই বিয়ে সেরে ফেললেন প্রবাসী!

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:২১ এএম

ঘুরতে গিয়েছিলেন নায়িকা, সুযোগেই বিয়ে সেরে ফেললেন প্রবাসী!

ঘুরতে গিয়েছিলেন নায়িকা, সুযোগেই বিয়ে সেরে ফেললেন প্রবাসী!

ঘুরতে গিয়েছিলেন নায়িকা, সুযোগেই বিয়ে সেরে ফেললেন প্রবাসী!

বিনোদন ডেস্ক : সিনেমার মতো ঘটনা বাস্তবে ঘটল তনুশ্রী চক্রবর্তীর জীবনে। বেড়াতে যাওয়ার উদ্দেশ্য শুধু প্রবাসী প্রেমিক সুজিত বসুর সঙ্গে কিছু মুহূর্ত কাটানোই ছিল, কিন্তু সেই সুযোগেই হয়ে গেল রাতারাতি বিয়ে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পাঁচ মাসের প্রেমের সম্পর্ককে আজীবনের বন্ধনে পরিণত করতে লাস ভেগাসের এক পাঁচতারকা হোটেলেই অনুষ্ঠিত হয়েছে তাদের বিয়ের আয়োজন। সেই মুহূর্তের কিছু ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, যা এখন টালিগঞ্জে তুমুল আলোচনা সৃষ্টি করেছে।

তনুশ্রী জানান, ভাবনাটা ছিল শুধুই ঘোরার। সুজিতের সঙ্গে কয়েকটা দিন একান্তে সময় কাটাব, এই ভেবেই লাস ভেগাসে পা রাখা। বিয়ে করব, এটা স্বপ্নেও ভাবিনি।

তবে সেই স্বপ্ন না ভেবেই ঘুরতে গিয়েছিলেন তনুশ্রী – ঠিক তখনই সুজিত হঠাৎ করেই প্রস্তাব রাখেন, চলো, বিয়েটা সেরে ফেলি। নায়িকার ‘হ্যাঁ’ বা ‘না’ বলার আগেই রাতারাতি ঠিক হয়ে গেল বিয়ের ভেন্যু, লেহেঙ্গা ও মানানসই গহনার ব্যবস্থা। তনুশ্রী বলেন, সবটা এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে। বিশ্বাসই হচ্ছে না যে ও রাতারাতি সব ব্যবস্থা করে ফেলল।

প্রবাসী আইটি ইঞ্জিনিয়ার সুজিত বসু আটলান্টায় থাকেন এবং দীর্ঘ ২৮ বছর ধরে প্রবাসী জীবনযাপন করছেন। দীর্ঘ দিনের পরিচয়ের পর পাঁচ মাসের গভীর প্রেম এবার আজীবনের বন্ধনে পরিণত হলো।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন