ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার যে দেশের ভিসা পেতে দিল্লি যেতে হবে বাংলাদেশিদের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:২৬ এএম

এবার যে দেশের ভিসা পেতে দিল্লি যেতে হবে বাংলাদেশিদের

এবার যে দেশের ভিসা পেতে দিল্লি যেতে হবে বাংলাদেশিদের

এবার যে দেশের ভিসা পেতে দিল্লি যেতে হবে বাংলাদেশিদের

আন্তর্জাতিক ডেস্ক : ঢাকায় সুইডেন দূতাবাস বেলিজিয়ামের ভিসা আবেদন আর গ্রহণ করবে না। আপাতত ভারতের দিল্লির ভিএফএস’র মাধ্যমে বাংলাদেশিদের ভিসা ইস্যু করবে বেলজিয়াম।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিল্লিতে অবস্থিত বেলজিয়াম দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ সেপ্টেম্বর থেকে সুইডেন দূতাবাস বেলজিয়ামের ভিসা আবেদন আর গ্রহণ করবে না। বাংলাদেশি নাগরিকদের বেলজিয়ামের সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদি  ভিসা আবেদন ভিএফএস গ্লোবালের মাধ্যমে করতে হবে। https://visa.vfsglobal.com/ind/en/bel/apply-visa

আবেদনে করার পর একটি এপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে এবং সশরীরে ভিসা আবেদনের ফাইল নয়দিল্লিতে ভিএফএস অফিসে জমা দিতে হবে। অস্থায়ীভাবে আগামী এক মাসের জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, ‘আমরা চেষ্টা করছি দ্রুত ঢাকার ভিএফএস’র মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ করার জন্য।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন