ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এক ক্রিকেটারের তিন বছরের কারাদণ্ড!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১১:১৮ এএম

এক ক্রিকেটারের তিন বছরের কারাদণ্ড!

এক ক্রিকেটারের তিন বছরের কারাদণ্ড!

স্পোর্টস ডেস্ক : এক নারীকে ঘুষি মেরে তার মোবাইল ফোন ছিনতাইয়ের দায়ে পাপুয়া নিউ গিনির ক্রিকেটার কিপলিন ডরিগাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

৩০ বছর বয়সী এই উইকেটকিপার এ বছর আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগে অংশ নিতে জার্সিতে অবস্থান করছিলেন। ডেনমার্ক ও কুয়েতের বিপক্ষে ম্যাচ খেলার পর আরো কয়েকটি ম্যাচ বাকি ছিল তার।

ঘটনাটি ঘটে এই বছরের ২৫ আগস্ট ভোররাতে, জার্সির সেন্ট হেলিয়ারের হিলারি স্ট্রিটে।

হোটেলে ফেরার পথে এক নারীকে ঘুষি মেরে ফেলে দেন ডরিগা এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেন। ঘটনার অল্প সময়ের মধ্যেই পুলিশ তাকে শনাক্ত করে গ্রেপ্তার করে এবং চুরি যাওয়া ফোনটিও উদ্ধার করে।

পরদিন তাকে ডাকাতির অভিযোগে চার্জ করা হয় এবং তিনি ২৭ আগস্ট জার্সি ম্যাজিস্ট্রেটস কোর্টে দোষ স্বীকার করেন। পরে গতকাল ২৮ নভেম্বর রয়্যাল কোর্ট তাকে তিন বছরের কারাদণ্ড দেন।

স্টেটস অব জার্সি পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের ডিটেকটিভ সার্জেন্ট জিম ম্যাকগ্রানাহান বলেন, ‘একজন অচেনা নারীর ওপর রাতের বেলায় হামলার মতো ঘটনায় আমরা দ্রুত তদন্ত শুরু করি। মাত্র কয়েকদিন ধরে দ্বীপে থাকা সন্দেহভাজনকে শনাক্ত, গ্রেপ্তার এবং চুরি হওয়া সম্পত্তি উদ্ধার করতে আমাদের টিম সফল হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নারী ও মেয়েদের ওপর সহিংসতার বিরুদ্ধে আমাদের অভিযান চলবে এবং দ্বীপবাসীর নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন