ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিশ্ব বাজারে পতনের পর দেশের বাজারেও কমেলো স্বর্ণের দাম

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:২৪ পিএম

বিশ্ব বাজারে পতনের পর দেশের বাজারেও কমেলো স্বর্ণের দাম

বিশ্ব বাজারে পতনের পর দেশের বাজারেও কমেলো স্বর্ণের দাম

বিশ্ব বাজারে পতনের পর দেশের বাজারেও কমেলো স্বর্ণের দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : বিশ্ব বাজারে পতনের পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  

বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) থেকে সমন্বয় করা এই দাম কার্যকর হয়েছে। সপ্তাহ পার হলেও শনিবার (২৯ নভেম্বর) একই দামে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হবে।       

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা (যা বৃহস্পতিবার ছিল ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা)।    

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ (যা বৃহস্পতিবার ছিল ২ লাখ ৩ টাকা), ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৩১৭ টাকা (যা বৃহস্পতিবার ছিল ১ লাখ ৭১ হাজার ৪২৬ টাকা), এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৬৪৭ টাকা (যা বৃহস্পতিবার ছিল ১ লাখ ৪২ হাজার ৫৯২ টাকা)। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। 

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন