ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খালেদা জিয়া কখনো আপস করেননি: সারজিস আলম

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম

খালেদা জিয়া কখনো আপস করেননি: সারজিস আলম

খালেদা জিয়া কখনো আপস করেননি: সারজিস আলম

খালেদা জিয়া কখনো আপস করেননি: সারজিস আলম

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পঞ্চগড়ে মোনাজাত করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও তার দলের নেতাকর্মীরা।

শনিবার (২৯ নভেম্বর) রাতে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এনসিপির ইউনিয়ন কমিটি প্রকাশ ও আলোচনাসভার শুরু করা হয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার মোনাজাতের মধ্য দিয়ে।

সারজিস আলম বলেন, ‘আমরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়ার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে চাই। আমরা মনে করি আগামীর বাংলাদেশে রাজনীতিবিদদের মধ্যে সৌহার্দ্যের একটা সম্পর্ক থাকতে হবে।

তাহলেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। স্বৈরাচার শেখ হাসিনা আমলে তিনি আপসহীনভাবে লড়াই চালিয়ে গেছেন। কখনো মাথা নত করেননি। আপস করেননি।

খুনি শেখ হাসিনা তাকে জেলে বন্দি রেখে তাকে ধীরে ধীরে অসুস্থ করে ফেলেছে। তিনি আজ কঠিন সময় পার করছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন, ‘ধর্ম বা সংখ্যা নয় এই দেশে যারা জুলুমের শিকার হবে, এনসিপি তাদের পক্ষেই দাঁড়াবে।

গণ-অভ্যুত্থানের একটি ধাপ পার হয়েছে। সামনে জাতীয় নির্বাচন পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ। কোনো দল, ব্যক্তি বা বয়স দেখে নয় যারা অন্যায়ের বিরুদ্ধে, সততার পক্ষে, তাদের ভোট দিন।’

আমরা ৫ বছরে ৩ মাসের কোকিল হতে চাই না উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমরা ৫ বছরই জনগণের ভাই, সন্তানের মতো থাকতে চাই। কোটা না মেধা মেধা মেধা স্লোগান নিয়ে আমরা রাজনীতিতে এসেছি। বাংলাদেশে আর কোনো দুর্নীতি চাই না।’

সমাবেশে তিনি পঞ্চগড়-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির দলীয় প্রার্থী হিসেবে আসাদ শিশিরের নাম ঘোষণা করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন