ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিজের শেষ ইচ্ছার কথা জানালেন সাকিব আল হাসান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ এএম

নিজের শেষ ইচ্ছার কথা জানালেন সাকিব আল হাসান

নিজের শেষ ইচ্ছার কথা জানালেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে সিরিজের পর থেকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি সাকিব আল হাসানকে। এ কারণে অনেকের মধ্যেই ধারণা জন্ম নেয়, ওই সিরিজই হয়তো বাংলাদেশের হয়ে শেষ অধ্যায় ছিল তার। তবে অবসর নিয়ে চলা সেই ধোঁয়াশার অবসান ঘটালেন সাকিব নিজেই।

সম্প্রতি বিয়ার্ড বিফোর উইকেট নামের একটি পডকাস্টে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানে সাকিব জানান, তিনি এখনই জাতীয় দল থেকে অবসর নেননি। বরং দেশের মাটিতে পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলে তবেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান।

সাকিবের ভাষায়, বাংলাদেশে ফিরে দর্শকদের সামনে খেলাই তার শেষ ইচ্ছা। মাঠে নেমে দেশের হয়ে শেষবার লড়াই করেই তিনি ক্যারিয়ার শেষ করতে চান।

উল্লেখ্য, ২০২৪ সালে ভারতের বিপক্ষে সিরিজের সময়ই নিজের পরিকল্পনার আভাস দিয়েছিলেন সাকিব। তবে সে সময় সেটি বাস্তবায়ন হয়নি। এরপর দীর্ঘদিন জাতীয় দলের হয়ে না খেললেও নিয়মিতই অংশ নিচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে।

জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা-কল্পনার মাঝেই সাকিবের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, কবে এবং কোন সিরিজ দিয়ে দেশের মাটিতে নিজের শেষ অধ্যায়টি লিখতে পারেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন