ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক তামিম

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম

এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক তামিম

এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক তামিম

স্পোর্টস ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে যুব এশিয়া কাপের আসর। যেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশ দলও। সেই আসরের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে অধিনায়ক হিসেবে রয়েছেন আজিজুল হাকিম তামিম।

এই দলে ইনজুরির কারণে জায়গা হয়নি পেসার আল ফাহাদের। এ ছাড়া সবশেষ সিরিজে খেলা দেবাশীষ সরকার বাদ পড়েছেন। তার পরিবর্তে এশিয়া কাপ দলে জায়গা পেয়েছেন অফ স্পিনার শেখ পারভেজ জীবন।

১২ ডিসেম্বর শুরু হয়ে ২১ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। পুরো টুর্নামেন্ট মাঠে গড়াবে আরব আমিরাতের মাটিতে।

বাংলাদেশ স্কোয়াড-

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সামিউন বশির রাতুল, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হোসেন, ইকবাল হোসেন, আল আমিন, আহমেদ শাহরিয়ার, শাদ ইসলাম, মোহাম্মদ সবুজ।

স্ট্যান্ডবাই-

রাফিউজ্জামান, সানদীদ মজুমদার, ফারজান আহমেদ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম, দেবাশীষ সরকার।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন