ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আইপিএলে কত দিনের ছাড়পত্র পাবেন মুস্তাফিজ? যা বললেন বুলবুল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ পিএম

আইপিএলে কত দিনের ছাড়পত্র পাবেন মুস্তাফিজ? যা বললেন বুলবুল

আইপিএলে কত দিনের ছাড়পত্র পাবেন মুস্তাফিজ? যা বললেন বুলবুল

স্পোর্টস ডেস্ক : বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। গতকাল ভারতীয় টুর্নামেন্টটির আসন্ন আসরের মিনি নিলাম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান রেকর্ড দামে দল পেয়েছেন। 

তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে (১২ কোটি ৩৭ লাখ টাকা) দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই চর্চায় ফিজ আইপিএলে কত দিনের জন্য ছাড়পত্র পাবেন। এবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মুস্তাফিজের খেলা নিয়ে মন্তব্য করলেন। 

আজ (বুধবার) নতুন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি। সেখানে বুলবুলের কাছে জানতে চাওয়া হয় মুস্তাফিজকে পুরো সিজন খেলতে দেওয়া উচিত কিনা, ‘উচিত-অনুচিত আমি সভাপতি আমার রোলটা ডিফারেন্ট। মুস্তাফিজ খেলে তো বাংলাদেশের জন্য।’

‘মুস্তাফিজকে যে ডিপার্টমেন্ট দেখে সেটা ক্রিকেট অপারেশন্স, আমার থেকে তারা ভালো বলতে পারবে। তারপরও এ ব্যাপারটা আমি আলোচনা করব। গতকালকেই তো ঘটলো, আইপিএলের সময় কি কি সিরিজ আছে। কোন সিরিজ বাংলাদেশের জন্য দরকার, কোনটার দরকার নাই এটা অপারেশন্স চিন্তা করবে।’

এর আগে ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস  বলছিলেন, পার্টিকুলার যে তারিখের ব্যাপারটা ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আছেন তিনি মিডিয়াকে বলতে পারেন, তবে এই জায়গার একজন পার্ট হিসেবে বলতে পারি আমরা কমিউনিকেশনটা ক্লিয়ার করেছি। আইপিএল বিসিসিআই এবং ক্রিকেটার তিনটা পার্ট কিন্তু জানে সে আসলে কতটুক আইপিএল খেলতে পারবে।’

‘আর কতটুকু খেলতে পারবেন ওইটার ওপর ধারণা করে কিন্তু তাকে দলে নিয়েছে। আমার মনে হয় সবাই খুশি এটা নিয়ে, এটা নিয়ে সমস্যা হবে না। তো এটুকু বলতে পারি যে মুস্তাফিজ মেজর ম্যাচগুলোই খেলবে আইপিএলের কোনো সমস্যা হবে না।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন