ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘নিরাপত্তার স্বার্থে’ হচ্ছে না বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

Authorনিউজ রুম

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ এএম

‘নিরাপত্তার স্বার্থে’ হচ্ছে না বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হচ্ছে ২৬ ডিসেম্বর। আসরটির উদ্বোধনী অনুষ্ঠান জমকালোভাবে আয়োজনের পরিকল্পনা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা হচ্ছে না। বুধবার (১৭ ডিসেম্বর) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। পরে রাতেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা ও আগ্রহ বাড়ছে। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, আসরকে নিরাপদ, সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজন করতেই তারা অঙ্গীকারবদ্ধ।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, খেলোয়াড়, দর্শক, ম্যাচ কর্মকর্তা এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট সব অংশীজনের নিরাপত্তা নিশ্চিত করাই বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান লক্ষ্য। সরকারের জনসমাগম সংক্রান্ত বর্তমান নির্দেশনা অনুসরণ করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এবারের বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সমাপনী অনুষ্ঠানটি জমকালোভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সরকারের পক্ষ থেকে বিপিএলের সূচি চার দিন পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে সার্বিক দিক বিবেচনায় পূর্বনির্ধারিত সূচিতেই দ্বাদশ আসর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন