ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার যাদের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ এএম

এবার যাদের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

এবার যাদের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : কাতারে ফিনালিসিমায় মুখোমুখি হবে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিয়ার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এ তথ্য জানায়।

উয়েফা জানায় আগামী বছরের মার্চে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি মহাদেশীয় চ্যাম্পিয়নের মধ্যকার এই প্রতিযোগিতা ২০২১ সালে আবার চালু করা হয়।

২০২২ সালের ফিনালিসিমায় লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ইতালিকে ৩–০ গোলে হারিয়েছিল। এবার দক্ষিণ আমেরিকার দলটি আবারও ফিরছে কাতারের লুসাইল স্টেডিয়ামে, যেখানে তিন বছর আগে তারা বিশ্বকাপ শিরোপা জিতেছিল।

ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ মার্চ ২০২৬, স্থানীয় সময় রাত ৯টায় খেলা শুরু হবে। এখন পর্যন্ত স্পেন ও আর্জেন্টিনা ১৪ বার মুখোমুখি হয়েছে। দুই দলই ছয়টি করে জয় পেয়েছে।

গত বছরের ১৪ জুলাই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। ওই দিনেই কয়েক ঘণ্টা পর, পৃথিবীর আরেক প্রান্তে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন